উঠুন, দেহ নিতে এসেছি! মর্গে ঘুমিয়ে মদ্যপ ডাক্তার

রাজ্য/STATE
Spread the love


‘উঠুন। আমরা বডি নিতে এসেছি।’ ঠিক এই ভাবেই ডাক্তারকে ডেকে তুলতে হল। সরকারি হাসপাতালের মর্গে মদের আসর বসিয়েছিলেন এক চিকিৎসক। তার পর ‘পার্টির’ মুডে এতটাই মাতোয়ারা হয়েছিলেন যে ডেথ সার্টিফিকেট পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় মৃতের বাড়ির লোকেদের। অভিযুক্ত চিকিৎসকের নাম বৈভব অবিনাশ মাসকে। অকুস্থল মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভা পরিচালিত ওয়াইসিএম হাসপাতাল।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে শনিবার। হাসপাতালের মর্গের ভিতরে মদ্যপানের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুর প্রশাসন। ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসক মাসকেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুর প্রশাসন। মর্গের ভিতরে মদ্যপানের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুর প্রশাসন।

আরও পড়ুন:

জানা গিয়েছে, এক ব্যক্তি ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য দীর্ঘক্ষণ মর্গের বাইরে অপেক্ষা করছিলেন। অনেক রাত হয়ে যাওয়ায় তিনি ঘরের ভিতরে উঁকি দিয়ে দেখেন কর্তব্যরত চিকিৎসক মদ্যপ অবস্থায় শুয়ে রয়েছেন একটি সোফায়। ভিডিওতে দেখা যাচ্ছে টেবিলের উপর ছড়িয়ে রয়েছে খাবার এবং মদের বোতল। সেই ঘটনার একটি ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ করেন পুর কমিশনার বিজয় সূর্যবংশী। তিনি জানিয়েছেন, চিকিৎসকের এই আচরণ সরাসরি চাকরিবিধি এবং পেশাগত নীতি লঙ্ঘন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে এবং বিভাগীয় তদন্ত শেষ করা হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *