সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘে ফের একবার পাকিস্তানের মুখোশ খুলল ভারত। পাকিস্তানে সরকার বদল থেকে শুরু করে, ইমরান খানের জেলযাত্রা, সেনাপ্রধান আসিফ মুনিরের আজীবন সুরক্ষার নামে কীভাবে গণতন্ত্রের গণহত্যা হয়েছে প্রতিবেশী দেশের কুকীর্তি তুলে ধরা হল বিশ্বমঞ্চে। ভারতের আক্রমণের তির ছিল মূলত সেনাপ্রধান তথা বকলমে পাকিস্তানের শাসক আসিফ মুনিরের দিকে।
সম্প্রতি রাষ্ট্রসংঘে এক আলোচনায় অংশ নিয়েছিল ভারত। আলোচনার বিষয়বস্তু ছিল ‘লিডারশিপ ফর পিস’। সেখানেই ভারতের প্রতিনিধি হরিশ পর্বতানেনি পাকিস্তানকে তোপ দেগে বলেন, জনগণের ইচ্ছাকে সম্মান জানানোর অনন্য উপায় অবলম্বন করেছে ইসলামাবাদ। যেমন, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড, তাঁর দলকে নিষিদ্ধ করা, ২৭তম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে দুরমুশ করে সেনা শাসনের পথ প্রশস্ত করার কথা। একইসঙ্গে একজন সেনাপ্রধানকে আজীবনের সুরক্ষাকবচ।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
