ইজরায়েলে নতুন সরকার গঠনের ডাক আইজেনকোটকে, নেতানিয়াহুর দলকেও সামিল হওয়ার শর্তসাপেক্ষ প্রস্তাব

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ইজরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব বিরোধী শিবিরের নেতা তথা ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের (Gadi Eisenkot) হাতে তুলে দিয়েছেন দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ (Isaac Herzog)। আন্তর্জাতিক পরিস্থিতি ও আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে দেশে একটি স্থিতিশীল সরকার গঠনের ওপর জোর দিয়ে রবিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন সেনাপ্রধান আইজেনকোট স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দল লিকুদ পার্টি (Likud) নতুন জোটে যোগ দিতে পারে। তবে সেই সরকারকে তাঁর নেতৃত্বেই পরিচালিত হতে হবে। পাশাপাশি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন কট্টর দক্ষিণপন্থী রিলিজিয়াস জায়নিস্ট পার্টিকেও জাতীয় ঐক্যের স্বার্থে সরকারে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আইজেনকোটের বক্তব্য, ওই দুই দল যদি বাস্তবিকই দেশের ঐক্যের প্রয়োজন অনুভব করে, তবে তাঁর নেতৃত্বাধীন সরকারের নীতি মেনে সমর্থন দিতে তাদের কোনও বাধা থাকা উচিত নয়। অর্থাৎ বৃহত্তর ঐক্যের পথে হাঁটলেও প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর থাকার সুযোগ তিনি খারিজ করে দিয়েছেন।

১২০ আসনের আইনসভা নেসেটে (Knesset) সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা এখন আইজেনকোটের জন্য প্রধান পরীক্ষা। নিয়মানুযায়ী সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন, যা প্রয়োজনে আরও দুই সপ্তাহ বাড়ানো সম্ভব। নির্ধারিত সময়সীমার মধ্যে জোট গঠনে ব্যর্থ হলে দায়িত্ব অন্য কারও হাতে যেতে পারে কিংবা দেশটিতে পুনরায় সাধারণ নির্বাচনের পথ তৈরি হতে পারে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *