আরও দুই মামলায় জামিন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের, কবে জেলমুক্তি?

খেলাধুলা/SPORTS
Spread the love


বাংলাদেশ হাই কোর্টের নির্দেশে আরও দু’টি মামলা জামিন পেলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। রবিবার বিচারপতি কেএম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন দিয়েছে। আদালতে চিন্ময় কৃষ্ণের পক্ষে মামলা লড়েন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় পৃথক দু’টি মামলা হয়েছিল। সেই দুই মামলায় এদিন জামিন মঞ্জুর করেছে আদালত। যদিও এখনই জেলমুক্ত হচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস।

আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, চিন্ময় প্রভুর বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে। বাকি চার মামলার মধ্যে দু’টি মামলায় হাই কোর্ট জামিন দিয়েছে এবং অপর দু’টি মামলার জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় পতাকা অবমাননায় অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তাঁর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা হয়।

আরও পড়ুন:

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিল ভারত। ‘হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ে’র নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় দিল্লির তরফে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে অশান্ত পদ্মাপাড়ে গ্রেপ্তার হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। যদিও এখন পরিস্থিতির বদল ঘটেছে। ভোটে জিতে সরকার গড়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানায় ধীরে ধীরে দুই দেশের সম্পর্কের উন্নতি হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘুরা চিন্ময় কৃষ্ণ দাসের জেলমুক্তির অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *