আমেরিকা না ইরান ভারত কার পক্ষে? কৌশলে বিরোধীদের জবাব মোদির

আমেরিকা না ইরান ভারত কার পক্ষে? কৌশলে বিরোধীদের জবাব মোদির

রাজ্য/STATE
Spread the love


যুদ্ধে ভারত কার পক্ষে? অবস্থান স্পষ্ট করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এই প্রশ্ন তুলেই একাধিকবার মোদিকে নিশানা করেছে বিরোধীরা। এবার কৌশলে তার উত্তর দিলেন প্রধানমন্ত্রী।

সোমবার টিভি ৯ বাংলার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি। সেখানে ভাষণ দিতে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধের সময়েও ভারতের নীতি এবং রণনীতি দেখে বিশ্বের অনেক দেশই বিস্মিত হয়েছে। আজ যখন বিশ্ব বহু শিবিরে বিভক্ত, ভারত তখন অভূতপূর্ব সেতুবন্ধন তৈরি করেছে। ভারত সকল দেশের অংশীদার। সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে ভারত।” এরপরই মোদি স্পষ্ট বলেন, “কেউ কেউ জিজ্ঞাসা করেন, আমরা কার পক্ষে। আমার উত্তর হল, আমরা ভারতের পক্ষে। ভারত ভারতের পক্ষে। আমরা শান্তির পক্ষে। আমরা আলোচনার পক্ষে।”

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *