‘আমিই দীপিকাকে ছেড়েছি!’, মস্তানিকে অসম্মানে বিতর্কের ঝড়, কী সাফাই ‘প্রাক্তন’ মুজাম্মিলের?

‘আমিই দীপিকাকে ছেড়েছি!’, মস্তানিকে অসম্মানে বিতর্কের ঝড়, কী সাফাই ‘প্রাক্তন’ মুজাম্মিলের?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দীপিকা পাড়ুকোন, বলিউডের প্রথমসারির নায়িকাদের অন্যতম। প্রিয়াঙ্কা চোপড়া পরবর্তী অধ্যায়ে তাবড় পরিচালক-প্রযোজকদের সঙ্গে কাজ করে প্রকৃত অর্থেই হিন্দি সিনেদুনিয়ার ‘মস্তানি’ হয়ে উঠেছেন তিনি। প্রথম ব্রেক শাহরুখ খানের বিপরীতে। তারপর বনশালির সঙ্গে একাধিক মেগাবাজেট সিনেমায় কাজ। তবে শুরুটা করেছিলেন মডেল হিসেবে বিজ্ঞাপনী ভিডিওয় মুখ দেখিয়ে। সেসময়েই অভিনেত্রী নাকি সমসাময়িক খ্যাতনামা মডেল মুজাম্মিল ইব্রাহিমের প্রেমে পড়েন তিনি! বছর খানেক আগে মুজাম্মিল নিজেই দীপিকাকে নিয়ে বোমা ফাটিয়েছিলেন। তাঁর দাবি, নিজে যেচে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ব্রেকআপ করেছেন তিনি! ‘মস্তানি’কে নিয়ে এহেন ‘অসম্মানজনক’ মন্তব্য করায় আপাতত মারাত্মক কটাক্ষের শিকার হতে হচ্ছে মুজাম্মিল ইব্রাহিমকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ড্যামেজ কন্ট্রোল করতে শেষমেশ মাঠে নামতে হল মডেল-অভিনেতাকে।

“দীপিকাই আমাকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল। তবে আমি সম্পর্ক থেকে সরে আসায় আমাদের বিচ্ছেদ হয়। কিন্তু এটা নিয়ে আমার কোনও অনুশোচনা নেই।…” 

আরও পড়ুন:

দীপিকা পাড়ুকোন

কী এমন মন্তব্য করেন মুজাম্মিল যে যার জেরে তাঁকে নিয়ে বিতর্কের পারদ বর্তমানে তুঙ্গে? ওই সাক্ষাৎকারে তিনি জানান, “মুম্বইতে আসার পর ওঁর সঙ্গে আমারই প্রথম দেখা হয় এবং আমারও তাই। ওটাই ছিল আমাদের দুজনের প্রথম সম্পর্ক। দীপিকাই আমাকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল। তবে আমি সম্পর্ক থেকে সরে আসায় আমাদের বিচ্ছেদ হয়। কিন্তু এটা নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। আসলে কাউকে ছাড়ার জন্য আমি কোনও দিনই অনুশোচনায় ভুগিনি। তাছাড়া সেসময়ে আমি তারকা ছিলাম। কিন্তু দীপিকা তখনও সেলিব্রিটি হয়ে ওঠেনি। ও তখন মডেল ছিল, কিন্তু আমি ততদিনে অভিনেতা হয়ে গিয়েছি।” তিনি এও জানান যে, বিচ্ছেদের পরও দীপিকার সঙ্গে তাঁর কথা হত। যে কোনও সাফল্যে পরস্পরকে শুভেচ্ছাবার্তা পাঠাতেন। তবে রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের আগে দীপিকার সঙ্গে একেবারে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। মুজাম্মিলের এহেন মন্তব্য ছড়িয়ে পড়তেই কটাক্ষে বিদ্ধ হতে হয় তাঁকে। ‘মস্তানি’কে অসম্মানের ধৃষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন অনুরাগীরা। দীপিকার সমালোচনা করা কিংবা ওকে খাটো করার কোন যোগ্যতা রয়েছে আপনার? এহেন প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে মুজাম্মিল ইব্রাহিমকে। বেধড়ক কটাক্ষের মুখে পড়ে এবার সাফাই দিতে বাধ্য হলেন মডেল-অভিনেতা।

“আজও সেই বিশ্বাসেই আমি অটল। বাকিদের মতো আমিও বর্তমানে আমার জীবন নিয়ে ব্যস্ত।…” 

কী মন্তব্য মুজাম্মিল ইব্রাহিমের? তিনি বলেন, “আমার যে মন্তব্যটি নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেটা অতীতের এক সাক্ষাৎকারের অংশ। যে প্রেক্ষাপটে এবং যে মনোভাব নিয়ে কথাগুলো বলেছিলাম, সম্পাদনা করার সময়ে সেগুলিকে ছেঁটে ফেলা হয়েছে। তাছাড়া প্রাক্তনদের সম্পর্কে আমি বরাবর শ্রদ্ধাশীল। এবং যথাযথ সম্মানের সঙ্গেই তাঁদের সম্পর্কে কথা বলি। আজও সেই বিশ্বাসেই আমি অটল। বাকিদের মতো আমিও বর্তমানে আমার জীবন নিয়ে ব্যস্ত। তাই চাই আলোচনাটা যেন এখানেই শেষ হয়। কারণ আমি বরাবর সততার সঙ্গে কথা বলায় বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখায় বিশ্বাসী।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *