ফের ধর্ষণের অভিযোগ কলকাতায়। বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হলেন যুবতী! অভিযোগ আসতেই দ্রুত পদক্ষেপ ঠাকুরপুকুর থানার। কয়েকঘণ্টার মধ্যেই তদন্তে নেমে গ্রেপ্তার করা হল মূল অভিযুক্ত-সহ মোট তিনজনকে। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার বিস্তারিত জানতে ধৃত তিনজনকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ।
নারী নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বিশেষ করে বারুইপুরের ঘটনার পর নারী নির্যাতনের ঘটনায় তদন্তের ব্যাপারে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে পুলিশকে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ আসামাত্র অ্যাকশন নিতে হবে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত শনিবার। জানা যায়, ঠাকুরপুকুর থানা এলাকায় এক বন্ধুর বাড়িতে যান নির্যাতিতা ওই তরুণী। অভিযোগ, সেই সময় তাঁকে জোর করে ধর্ষণ করা হয় তাঁরই বন্ধু। শুধু তাই নয়, ঘটনাস্থল উপস্থিত তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করে বলে অভিযোগ নির্যাতিতার। এমনকী তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। কারোর কাছে সাহায্য চাইতে চাইতে না পারেন, সেজন্যই ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলেই দাবি ওই তরুণীর। ঘটনার পরেই স্থানীয় ঠাকুরপুকুর থানায় লিখিত করেন নির্যাতিতা। কয়েকঘন্টার মধ্যেই ঘটনায় যুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত তিনজনের নাম টিংকু, কৌশিক এবং বাবাই। ধৃত তিনজনকেই দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। অন্যদিকে নির্যাতিতার মোবাইলটিও উদ্ধার করেছে পুলিশ।
নারী নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বিশেষ করে বারুইপুরের ঘটনার পর নারী নির্যাতনের ঘটনায় তদন্তের ব্যাপারে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে পুলিশকে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ আসামাত্র অ্যাকশন নিতে হবে। এক্ষেত্রে যে কোনও টালবাহানা সহ্য নয়, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ওই গাইডলাইনে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
