‘আমার কী অপরাধ?’, ‘ককরোচ’ মিছিলে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা, গভীর রাতে যন্তর মন্তরে হুমা

‘আমার কী অপরাধ?’, ‘ককরোচ’ মিছিলে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা, গভীর রাতে যন্তর মন্তরে হুমা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন নিয়ে বর্তমানে দেশজুড়ে ঝড়! দিল্লির যন্তর-মন্তরে টানা ছাব্বিশ দিন ধরে চলা পড়ুয়াদের এই বিক্ষোভ নিয়ে উত্তাল আসমুদ্রহিমাচল। এমন আবহে রাজধানীর বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে দেশের অন্যান্য রাজ্যগুলিতেও। পড়ুয়াদের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল, সমাবেশ হচ্ছে। বুধবার মুম্বইতে আয়োজিত সেরকমই এক মিছিলে যোগ দিয়ে আটক ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান।

“আমার হাতগুলো এখনও কাঁপছে। রাস্তায় শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকার অপরাধেই আমাকে আটক করা হল! আমি কিন্তু একটি কথাও বলিনি।…” 

আরও পড়ুন:

‘ককরোচ’ মিছিলে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

নিট কেলেঙ্কারিতে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় সমবেদনা জানাতে বুধবার এক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বর্ষণমুখর মুম্বইতে। সেই মিছিলে যোগ দিয়েই আটক হন আয়েশা। ঠিক কী ঘটেছে এদিন? এক ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন অভিনেত্রী। আয়েশার দাবি, তিনি এবং তাঁর বন্ধুরা রাস্তায় শুধু দাঁড়িয়েছিলেন, তখনও প্রতিবাদই শুরু করেননি। কিন্তু আচমকাই ক’জন পুলিশ এসে তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। ‘ধুরন্ধর’ অভিনেত্রীর মন্তব্য, “আমার হাতগুলো এখনও কাঁপছে। রাস্তায় শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকার অপরাধেই আমাকে আটক করা হল! আমি কিন্তু একটি কথাও বলিনি। এমনকী সেসময়ে আমি প্রতিবাদও শুরু করিনি। শুধু দাঁড়িয়েছিলাম। কারণ আমার ভাই ও বাকি বন্ধুদের আটক করা হয়েছিল। তাই আমি আর আমার দুই বান্ধবী সেখানে দাঁড়াই। কোন অপরাধে আমাদের আটক করা হচ্ছে? প্রশ্ন করলেও আমাদের কেউ কোনও উত্তর দেননি।” বুধবার গভীর রাতে ওরলি থানা থেকে এক ভিডিওয় একথা জানিয়েছেন আয়েশা। তাঁর দাবি, থানার পুলিশকর্মীরা তাদের সঙ্গে ভালো আচরণ করলেও ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশরা আটকের সময় তাঁদের ধাক্কাধাক্কি করে। তাঁরা কোনও আইন লঙ্ঘন করেছেন কিনা? জানতে চাইলেও উত্তর পাননি। আয়েশার প্রশ্ন, “আমরা রাস্তার ধারে তিনজন দাঁড়িয়েছিলাম, প্রতিবাদ না করা সত্ত্বেও কেন আমাদের আটক করা হল?”

অন্যদিকে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে শামিল হতে বুধবার রাত পৌনে তিনটে নাগাদ দিল্লির যন্তর মন্তরে পৌঁছন হুমা কুরেশি। সঙ্গে ছিলেন ভাই সাকিব সালিমও। কালো পোশাক পরে দুই ভাইবোনকে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। ভোররাতে বলিউড অভিনেত্রীকে দেখে উচ্ছ্বসিত হন আন্দোলনকারীদের একাংশ। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাইরাল হতেই হুমা কুরেশিকে কুর্নিশ জানিয়েছে নেটভুবন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *