সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই শুরু হয় বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। পূর্ব ঘোষণামতো মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হল ফিফা শান্তি পুরস্কার।
দিনকয়েক আগেই ওভাল অফিসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। সেখানে মজার ছলে বিশ্বকাপ ট্রফি নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন ট্রাম্প। তারপর থেকে জিয়ান্নির সঙ্গে ট্রাম্পের সখ্যতা বেড়েছে। উল্লেখ্য, চলতি বছরের নোবেল পুরস্কার যখন ট্রাম্পের হাতছাড়া হয়, তখন ইনস্টাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেছিলেন যে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্ট। এহেন পরিস্থিতিতে ফিফার নতুন পুরস্কারের ঘোষণা। আর সেই পুরস্কার হাতে পেলেন ট্রাম্প।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
