আইসিসির বৈঠকে ‘সুর নরম’ করেও ভারতে না খেলায় ‘অনড়’, বিকল্প প্রস্তাব দিল বাংলাদেশ

আইসিসির বৈঠকে ‘সুর নরম’ করেও ভারতে না খেলায় ‘অনড়’, বিকল্প প্রস্তাব দিল বাংলাদেশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কোনওভাবেই ভারতে খেলা সম্ভব নয়। আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকে ফের নিজেদের ‘গোঁয়ার্তুমি’ বজায় রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে খানিকটা সুর নরম করে বিসিবি বিকল্প প্রস্তাব দিল আইসিসিকে। তারা বলছে, এখন সূচি বদলে সমস্যা হতে পারে। তাই তাঁদের জন্য গোটা টুর্নামেন্টের সূচি না ঘেঁটে অন্য গ্রুপে তাঁদের পাঠানো হোক। যে গ্রুপের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। আইসিসি সরকারি ভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আরও পড়ুন:

শনিবার বিকালে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ওই বৈঠকে থাকার কথা ছিল আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনারও। কিন্তু তিনি ভারতীয় হওয়ায় ভিসা দিতে দেরি করে বাংলাদেশ। শেষে ভারচুয়ালি ওই বৈঠকে যোগ দেন গৌরব। আইসিসির দুই শীর্ষকর্তাকে বাংলাদেশ বোর্ড জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত যে কারণ তাঁরা দেখিয়েছে, তা নিয়ে বোর্ড চিন্তিত। সে কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প হিসাবে তাঁদের অন্য গ্রুপে খেলানোর কথা ভেবে দেখুক আইসিসি। সেটা করলে খুব বেশি রদবদল করতে হবে না সূচিতে।

বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে। সেই গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি রয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে তাঁদের গ্রুপ সিতে আয়ারল্যান্ডের জায়গায় পাঠানো হোক। আর আয়ারল্যান্ডকে পাঠানো হোক তাঁদের জায়গায় গ্রুপ সি-তে। গ্রুপ সি-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওমান ও আয়ারল্যান্ড। বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে আদৌ এই প্রস্তাব মানা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, এক্ষেত্রে আরও ৭ দলের সম্মতি প্রয়োজন। আইসিসি বা বাংলাদেশের একার সিদ্ধান্তে কিছুই হবে না।

আরও পড়ুন:

উল্লেখ্য, আইসিসি ইতিমধ্যেই বাংলাদেশকে আশ্বস্ত করেছে ভারতে নিরাপত্তার কোনও সমস্যা নেই। কিন্তু বিসিবি তা মানতে নারাজ। তাঁরা নিজেদের অবস্থানে অনড়। এরপর বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *