আইপিএলে নামার আগে মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন গিল, দাম শুনলে চমকে যাবেন

আইপিএলে নামার আগে মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন গিল, দাম শুনলে চমকে যাবেন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


খেলার মাঠে তিনি ‘প্রিন্স’। তাঁর জীবনযাপনও প্রিন্সের মতোই। ৩১ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে অভিযান শুরু করবে গুজরাট টাইটান্স। তার আগে মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হলেন অধিনায়ক শুভমন গিল। মুম্বইয়ের জুহুর তারা এলাকায় প্রায় ২১ কোটি টাকা দামের অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।

১২ তলার বাসিন্দা হবেন ২৬ বছর বয়সি এই ক্রিকেটার। প্রায় ২০.৭ কোটি টাকায় কেনা এই ফ্ল্যাটটি জুহুর তারা রোডের ‘পূজা লুমিনায়ার’ প্রকল্পের ১২ তলায়। পরিচালক ভাশু ভাগনানি ও তাঁর পুত্র জ্যাকি ভাগনানির কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন তিনি। বিলাসবহুল এই আবাসনে ফ্ল্যাটটির প্রতি বর্গফুট মূল্য প্রায় ৬১,৪৪২ টাকা, যা ওই অঞ্চলের বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, স্রেফ স্ট্যাম্প ডিউটি হিসাবেই গিল দিয়েছেন ১ কোটি ২৪ লাখ টাকা।

আরও পড়ুন:

জুহু এলাকায় ফ্ল্যাট কিনে শুভমান প্রতিবেশী হিসাবে পাচ্ছেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন এবং চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টিকে। তবে এখনই মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা হতে পারবেন না টিম ইন্ডিয়ার টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক। গৃহপ্রবেশের জন্য তাঁকে অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। ১৬ তলা বিশিষ্ট এই আবাসনের কাজ সম্পূর্ণ হওয়ার কথা ২০২৯ সালে। ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছে এর নির্মাণ কাজ।

উল্লেখ্য, কলকাতার মানুষ ভাশু। ১৯৯০ সালে মুম্বই গিয়ে প্রযোজনার কাজ শুরু করেন। সেখানে লাভের মুখ দেখার পর নির্মাণ ব্যবসায় বিনিয়োগ করতে শুরু করেন। মুম্বইয়ে বিভিন্ন জায়গায় তাঁর কোম্পানির তৈরি বিলাসবহুল আবাসন রয়েছে। তারই একটি কিনলেন শুভমান। এবারের আইপিএল শুভমানের জন্য বড় সুযোগ। নজর থাকবে তাঁর নেতৃত্বের দিকে। ব্যাটার হিসাবে নিজেকে প্রমাণ করলেও, নেতৃত্বে ধারাবাহিক সাফল্য এখনও চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন। নতুন মরশুমে বাড়তি দায়িত্ব নিতেই হবে তাঁকে। তবে আইপিএলে সফল হলে সূর্যকুমার যাদবের পর ভারতের ভবিষ্যৎ টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে তাঁর জমি আরও শক্ত হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *