আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর, বেলডাঙায় তৃণমূল জমানার হিংসার কড়া সমালোচনা

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইনশৃঙ্খলার অবনতি ও হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বেলডাঙায় (Beldanga) ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, ভারতমাতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র সরকার মেনে নেবে না এবং সাধারণ মানুষের সুরক্ষা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।

তৃণমূল কংগ্রেসের শাসনকালে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বারবার তৈরি হওয়া উত্তেজনার প্রসঙ্গ ওই সভায় তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, কেন বারবার ধুলিয়ান (Dhulian) বা শামসেরগঞ্জে (Samserganj) অশান্তি তৈরি হবে এবং কেনই বা ট্রেনে পাথর নিক্ষেপ ও জাতীয় সড়ক অবরোধের মতো হিংসাত্মক ঘটনা ঘটবে।

মুর্শিদাবাদে অতীতে ওয়াকফ বিল বিরোধিতার সময় ছড়ানো হিংসা, পিতা-পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যাকাণ্ড এবং বেলডাঙায় বিভিন্ন সময়ে অশান্তির ঘটনাগুলিও এই প্রসঙ্গে উল্লেখ করা হয়। নারী সুরক্ষার পাশাপাশি রাজ্যের সমস্ত সাধারণ মানুষের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের বিষয়ে সরকারের অনড় অবস্থানের কথা ওই অনুষ্ঠান থেকে স্পষ্ট করেন তিনি।

The submit ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র সরকার মেনে নেবে না, বেলডাঙায় বললেন শুভেন্দু appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *