অ্যাডভেঞ্চারের নেশায় ট্যাঙ্কের ভিতরে যুগল, লোক জানাজানি হতে যা ঘটল…

অ্যাডভেঞ্চারের নেশায় ট্যাঙ্কের ভিতরে যুগল, লোক জানাজানি হতে যা ঘটল…

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। এমন কাজও করে যা হয়তো পরে মনে হয় না করলেও হত। ঠিক এমনই অবাক করা কাণ্ড ঘটল হুগলির উত্তরপাড়ায়। অ্যাডভেঞ্চারের নেশায় ট্যাঙ্কের ভিতর ঢুকে পড়লেন তরুণ যুগল। যা শুনে হইচই কাণ্ড গোটা এলাকায়।

স্থানীয়দের দাবি, ওই তরুণ-তরুণী এলাকার বাসিন্দা। তাঁদের জীবনযাপন নিয়ে এলাকার প্রায় সকলেরই নানা আপত্তি রয়েছে। কারণ, তাঁরা নাকি এমন কাজ করেন যা স্থানীয়দের জন্য বেশ বিরক্তিকর। শুক্রবার সকালে উত্তরপাড়ার রাজবাড়ি আবাসনের ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়েন এক তরুণ যুগল। ট্যাঙ্কের পাশে নেশাসামগ্রী দেখে অনুমান করেন কিছু একটা কাণ্ড ঘটেছে। তড়িঘড়ি তাঁরা ট্যাঙ্কের কাছে দৌড়ে যান। ভিতর থেকে ফিসফিসানির শব্দ পান। হইচই পড়ে যায়। ঘুমঘোর কাটিয়ে ছাদে দৌড়ে আসেন স্থানীয়রা। তাঁদের হইচইতে বেরিয়ে আসেন যুগল।

নামতে গিয়ে ঘটে বিপত্তি। যুবকের দাবি, অ্যাডভেঞ্চারের নেশায় ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়েছিলেন তাঁরা। স্থানীয় বাসিন্দা সুশান্ত সিং বলেন, “ঘুম থেকে উঠে দেখি ট্যাঙ্কের ভিতর দু’জন ঢুকে পড়েছে। সকলে চিৎকার করছে। শুনে এসে এসব দেখে অবাক হয়ে গিয়েছি। ট্যাঙ্কের ভিতরে আটকে পড়লে বড় বিপদও হয়তো ঘটতে পারত। তাই পরিষ্কার করা হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে।” পুলিশকেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তরপাড়া থানার পুলিশ। এই ঘটনার পর জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়। যুবক – যুবতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদিও তাঁদের এখনও খুঁজে পায়নি পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *