‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


‘অযোগ্য’ হয়েও কারও নাম অন্নপূর্ণা যোজনায় নাম থাকলে আপত্তি জানানো যাবে। অভিযোগ জানাতে পারবেন দ্বিতীয় কোনও মহিলা। পাশাপাশি ‘যোগ্য’ হয়েও টাকা না মিললে জানানো যাবে অভিযোগ। খতিয়ে দেখবে প্রশাসন। ২০ তারিখ থেকে এই পোর্টাল চালু হবে। আপত্তি বা অভিযোগের সত্যতা থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন। অন্নপূর্ণার জন্য ওয়ার্ডে ওর্য়াডে একটি কমিটি গড়ারও কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁরা উপভোক্তাদের সাহায্য করবেন।

মঙ্গলবার উত্তর কলকাতার মহাজাতি সদনে উত্তর কলকাতার মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সভা করা হয়। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের তথ্য যাচাইয়ের পর উত্তর কলকাতার ৭টি বিধানসভার ৭৬ হাজার ৮১৭ জন মহিলাকে টাকা দেওয়া শুরু হয়েছে।
হয়েছে। জুন মাসে ২৮ লক্ষ মহিলা অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। জুলাই ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা গিয়েছে। জুন-জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত ১ কোটি ৮০ লক্ষ আবেদন পেয়েছি। ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তাতে ছাড়াই বাছাই করে অর্থ প্রদান করা হচ্ছে। অর্থনৈতিক শৃঙ্খল মেনে টাকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

অন্নপূর্ণার ৩হাজার আর্থিক সাহায্য থেকে কোনও যোগ্য মহিলা বঞ্চিত হলে তাঁরা ফের আবেদন করতে পারবেন। একটি পোর্টাল চালু করা হবে। এই লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে অন্নপূর্ণা কমিটি গড়ার কথা বলা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২০ তারিখ থেকে একটি পোর্টাল শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার। যদি মনে হয় কোনও অযোগ্য কেউ টাকা পেয়েছেন। তাহলে আপত্তি জানানো যাবে। আবেদন করার পর যোগ্য হওয়ার পর ২০ তারিখের মধ্যে টাকা ঢোকেনি তাহলেও অভিযোগ জানানো যাবে। নিষ্পত্তি করা হবে। প্রত্যেক মাসের১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা আসবে।” এরপরই তিনি বলেন, “উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে নেবেন। যাতে মহিলার উপর কোনও অত্যাচার হলে তাতে রুখে দাঁড়াতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগনী হিসাবে কাজ করবেন। চলতে চলতে একজনও যোগ্য মাতৃশক্তি বঞ্চিত হবেন না।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *