অনেক হয়েছে কাজ-সংসার! রাহা-রণবীরকে ফেলে ‘গার্লস ট্রিপে’ আলিয়া, কোথায় গেলেন?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


আলিয়া ভাটের ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি যে বর্তমানে তুঙ্গে, তা বলাই বাহুল্য। সদ্য সঞ্জয় লীলা বনশালির মেগাবাজেট ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার ফার্স্ট লুকে ‘ক্যাবারে ক্যুইন’ অবতারে আগুন ধরিয়েছেন। এরমাঝেই মায়ানগরীর সেলেব পাড়ায় ফিসফাস, এই ছবিমুক্তির পর নাকি আবারও পরিচালকের ‘ইনশাল্লা’য় কাজ করতে চলেছেন অভিনেত্রী। অন্যদিকে মুক্তির অপেক্ষায় ‘চামুণ্ডা’। এছাড়াও ‘তুম্বড় ২’, ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির শুটিং তো রয়েইছে। উপরন্তু খ্যাতনামা প্রসাধনী দ্রব্যের আন্তর্জাতিক বিজ্ঞাপনী দূত হিসেবে প্রায়শই বিদেশে উড়ে যেতে হচ্ছে তাঁকে। এর মাঝেই সন্তান-সংসারের খেয়াল রাখছেন। এবার ব্যস্ত শিডিউল থেকে ছুটি নিয়ে দিন কয়েকের জন্য ব্যাগপত্তর কাঁধে বেড়িয়ে পড়লেন।

এবার যদিও সঙ্গে মেয়ে রাহা কিংবা স্বামী রণবীর কাপুর যাননি। কারণ শৈশবের বন্ধুদের সঙ্গে আপাতত চুটিয়ে ‘গার্লস ট্রিপ’ উপভোগ করছেন আলিয়া ভাট।

আরও পড়ুন:

বলিউড মাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে বিদেশের চোখধাঁধানো লোকেশনে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। এবার যদিও সঙ্গে মেয়ে রাহা কিংবা স্বামী রণবীর কাপুর যাননি। কারণ শৈশবের বন্ধুদের সঙ্গে আপাতত চুটিয়ে ‘গার্লস ট্রিপ’ উপভোগ করছেন আলিয়া ভাট। ইতিমধ্যেই কাপুরবধূর ছুটি কাটানোর বেশ কিছু ছবি নেটভুবনে ভাইরাল হয়েছে। যেখানে কখনও বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে বিকিনি লুকে ধরা দিয়েছেন আলিয়া তো কখন বা আবার ক্রুজে হইহুল্লোড় করতে দেখা গিয়েছে তাঁকে। বিদেশের সুদৃশ্যপট লোকেশন থেকে ভাইরাল হওয়া সেসব লেন্সবন্দি মুহূর্ত নিয়ে আপাতত নেটভুবনে চর্চার অন্ত নেই। ব্যস্তজীবনের হাঁসফাঁস রুটিনে অনেকেই আবার আলিয়াকে দেখে অবসরযাপনের পাঠ নেওয়ার কথা জানিয়েছেন। কারও বা দাবি, আলিয়ার থেকে ‘লিভিং অফ আর্ট’ শেখা উচিত। দেশের বাইরে কোথায় ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী? কৌতূহল অমূলক নয়।

আলিয়ার টুর ডেস্টিনেশন ফাঁস করলেন বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন।

আলিয়া ভাটের গন্তব্য ফাঁস করে দিলেন বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন। জানা গিয়েছে, শৈশবের বন্ধুদের সঙ্গে স্পেনের মায়োর্কায় ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ যে বর্তমানে গ্লোবাল স্টার, তা বললেও অত্যুক্তি হয় না। একের পর এক মেগাবাজেট ছবিতে অভিনয় থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। উপরন্তু নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে আলিয়া ভাটের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। শুরুটা হয়েছিল ২০১২ সাল থেকে। তার পর আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তিনি এখন বলিউডের ‘দামি নায়িকা’। তবে সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভুলে যাননি সেই মানুষগুলিকে, যাঁরা শুরুর দিন থেকে অভিনেত্রীর পাশে রয়েছেন। বলা ভালো, আলিয়া ভাটের উত্থানের সাক্ষী তাঁরা। সেসব বন্ধুবান্ধবদের নিয়েই এবার একান্তে অবসরযাপনে ব্যস্ত কাপুরবধূ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *