অনুপম খেরের টাকে চুল গজানো আর তৃণমূলের হার সমার্থক! শমীকের উপমায় ‘ব্লকবাস্টার’ জবাব অভিনেতার

অনুপম খেরের টাকে চুল গজানো আর তৃণমূলের হার সমার্থক! শমীকের উপমায় ‘ব্লকবাস্টার’ জবাব অভিনেতার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


একুশের বিধানসভা ভোটে মাটি কামড়ে পড়ে থাকলেও বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছিল বিজেপি। ছাব্বিশের নির্বাচনে বঙ্গে সরকার গঠনের সেই শেষমেশ স্বপ্ন বাস্তবায়িত হল। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা হারিনি, জোর করে ভোট লুঠ করা হয়েছে।’ তবে এমন আবহেই চর্চায় দিন কয়েক আগে শমীক ভট্টাচার্যের করা ভবিষ্যদ্বাণী। বিজেপির রাজ্য সভাপতি সম্প্রতি বঙ্গে সবুজ দূর্গ ধূলিসাতের চ্যালেঞ্জ ছুড়তে গিয়ে অনুপম খেরের টাকের সঙ্গে তৃণমূলের প্রত্যাবর্তনের তুলনা টানেন। এবার বাংলায় পদ্ম ফুটতেই তার জবাব দিলেন বলিউডের প্রবীণ অভিনেতা।

এই বিষয়ে আরও খবর

“মাথার উপরে আকাশ আর পায়ের তলার মাটি এক হয়ে যেতে পারে, সমুদ্রের সঙ্গে আকাশও মিশে যেতে পারে, এমনকী অনুপম খেরের টাক মাথাতেও চুল গজিয়ে উঠতে পারে। কিন্তু…” 

Anupam Kher on working until he's 90
অনুপম খের। ফাইল ছবি

অনুপম খের যে নিজেও গেরুয়া শিবির সমর্থক, সেকথা কারও অজানা নয়। এযাবৎকাল একাধিকবার খুল্লমখুল্লা মোদি স্তুতি করায় বিরোধী শিবিরগুলির বিরাগভাজন হতে হয়েছে তাঁকে। এমনকী ধারাবাহিকভাবে ‘বিজেপির প্রোপাগান্ডা’ ছবিতে অভিনয় করার অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে। এবার বাংলায় গেরুয়া হাওয়া জোরদার হতেই শমীক ভট্টাচার্যের করা ভবিষ্যদ্বাণী নিয়ে মুখ খুললেন অনুপম খের। সম্প্রতি এক সাক্ষাৎকারে শমীক বলেছিলেন, “মাথার উপরে আকাশ আর পায়ের তলার মাটি এক হয়ে যেতে পারে, সমুদ্রের সঙ্গে আকাশও মিশে যেতে পারে, এমনকী অনুপম খেরের টাক মাথাতেও চুল গজিয়ে উঠতে পারে। কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।” নির্বাচনী রেজাল্ট বেরতেই এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন বলিপাড়ার প্রবীণ অভিনেতা।

শমীকের সাক্ষাৎকারের অংশ এক্স হ্যান্ডেলে ভাগ করে নিয়ে অনুপম খের বলেন, “দাদা, আমি আপনার কোন ক্ষতিটা করেছি? আপনি সত্যি চান যে, আমার টাকে চুল গজাক? কিন্তু আমি তো নিজেই সেটা চাই না। জয় শ্রী রাম।” অভিনেতার এহেন ‘ব্লকবাস্টার’ জবাব নেটভুবনে ভাইরাল হতেই হাসির রোল পড়ে গিয়েছে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *