অতীত হার্দিক পর্ব! ধুঁকতে থাকা মুম্বইয়ের হাল ফেরাতে ফের অধিনায়ক হচ্ছেন রোহিত?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


পাঁচখানা আইপিএল ট্রফির মালিক মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বহু বছর তাদের সাফল্যের ভাঁড়ার একেবারে শূন্য। এই পরিস্থিতিতে জল্পনা, মুম্বইয়ের জন্য অক্সিজেন এনে দিতে পারবেন একমাত্র রোহিত শর্মা। তাই আগামী আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার জায়গায় হিটম্যানের হাতে নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে।

২০২৪ সালে রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক সমালোচনার মুখে পড়েছেন হার্দিক। হিটম্যানের কাছ থেকে নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে ফিরতে পারেনি। ধারাবাহিকতার অভাবে ভুগেছেন হার্দিক। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে মুম্বই ১৪ ম্যাচ জয় পেয়েছিল চার ম্যাচে। জয়ের শতাংশ ২৮.৫ শতাংশ। ২০২৫ সালে ১৬ ম্যাচে ৯টি জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি মুম্বই। গত আইপিএলেও অবস্থা তথৈবচ। এই পরিস্থিতিতে প্রশ্ন, এবার কি ফের পুরনো অধিনায়কের হাতেই ফিরতে চলেছে মুম্বইয়ের রাশ?

আরও পড়ুন:

গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হিসাবে ফিরেছিলেন হার্দিক। কিন্তু তাঁর নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য পায়নি দল। এবার আগামী আইপিএলের আগে হার্দিককে অন্য দলে ট্রেড করা হতে পারে বলে জল্পনা ক্রিকেটমহলে। সম্ভাব্য গন্তব্য হিসাবে উঠে আসছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের নাম। যদিও এই ট্রেড নিয়ে পাকাপাকি কোনও খবর নেই। হার্দিক মুম্বই ছাড়লে অধিনায়কত্বের দৌড়ে স্বাভাবিক ভাবেই উঠে আসবে রোহিতের নাম। সেই সম্ভাবনা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ। তবে ছবিটা এতটাও সরল নয়। অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন সূর্যকুমার যাদব এবং তিলক বর্মাও।

সূত্রের খবর, জাতীয় দলের নেতৃত্বে পরিবর্তনের পর সূর্যকুমারকে নিয়ে মুম্বইয়ের ভাবনাচিন্তা কী, তা নিয়ে জল্পনা রয়েছে। অন্যদিকে, ভবিষ্যতের অধিনায়ক হিসাবে তিলককে তৈরি করার ভাবনাও নাকি রয়েছে ফ্র্যাঞ্চাইজির। সেক্ষেত্রে রোহিতকে আরও একটি মরশুম নেতৃত্বে রেখে তাঁর অভিজ্ঞতার ছায়ায় তিলককে গড়ে তোলার পরিকল্পনা করতে পারে মুম্বই। ২০২০ সালের পর থেকে আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। একাধিক তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও ট্রফিখরা কিছুতেই কাটছে না তাদের। তাই হার্দিক না থাকলে আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখন থেকে আলোচনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *