অকাল প্রয়াণ ছেলের, সন্তান শোকে পাথর প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়

অকাল প্রয়াণ ছেলের, সন্তান শোকে পাথর প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলোয়াড়ি জীবনে মাঝমাঠে তিনি ছিলেন স্তম্ভ। খেলেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ে। অধিনায়কত্ব করেছেন। বহু ট্রফি জিতেছেন। তিনি প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারে শোকের ছায়া। পুত্রহারা হলেন ১৯৮৪ এশিয়ান কাপ খেলা ফুটবলার। 

মাত্র ৩১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন ফুটবলারের কনিষ্ঠ পুত্র প্রণজিৎ বন্দ্যোপাধ্যায়। বছর চারেক আগে মাথায় টিউমার ধরা পড়েছিল তাঁর। দীর্ঘদিন নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার ভোরে প্রয়াত হলেন তিনি।

খেলা থেকে অবসর নিয়েও ময়দানে আজও সমান সক্রিয় প্রশান্ত। ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন প্রি অলিম্পিক এবং এশিয়ান গেমসে। ইস্টবেঙ্গল জার্সিতে অবসর নিয়েছিলেন ১৯৯১-৯২ মরশুমে। যদিও মোহনবাগানের জার্সিতেও সুনামের সঙ্গে খেলেছিলেন। কোচ হিসাবেও দেখা গিয়েছিল তাঁকে।

অবসর নেওয়ার পর এএফসি ‘এ’, ‘বি’ এবং ‘সি’ লাইসেন্সিং কোর্স সম্পন্ন করেন প্রশান্ত। এরপর তিনি ফিফা প্রশিক্ষক কোর্স সম্পন্ন করেন। ২০০২-০৩ এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ হিসাবে কাজ করেন। পোর্ট ট্রাস্ট, এরিয়ান এফসি এবং সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ ছিলেন প্রশান্ত। তিনি এখন ছেলের অকাল প্রয়াণে শোকে পাথর। দীর্ঘদিন চিকিৎসার পর অনেকটা সুস্থও হয়ে গিয়েছিলেন প্রণজিৎ। কিন্তু গত কয়েক মাস ধরে আবারও শরীরিক অবস্থা খারাপ হয়। ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে। তাঁর মৃত্যুতে গভীর শোকে ডুবে কলকাতা ময়দানও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *