‘ক্লাস ইজ পার্মানেন্ট’। রোহিত শর্মার ক্ষেত্রে এই কথাটুকু খাটে। যখনই সমালোচনা হয়েছে, তাঁর ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, ততবারই জ্বলে উঠেছে তাঁর ব্যাট। যেমন ধরুন ইংল্যান্ডে। প্রথম দুই ওয়ানডেতে সেভাবে রান না পাওয়া রোহিত সিরিজের শেষ ম্যাচে করে করেছিলেন ১১০ বলে ১৩৮ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভালো শুরু করে বড় রান পাননি। শুভমান গিল, বিরাট কোহলিদের সেঞ্চুরি হাঁকাতে সাজঘর থেকে দেখেছিলেন। বুধবার গুয়াহাটিতে ছিল জবাব দেওয়ার পালা। ৩৫তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান। সঙ্গে পেলেন অধিনায়ককে। ওপেনিংয়ে ২৫৫ রানের জুটি গড়ে জয়ের রাস্তায় নিয়ে গেলেন।
সেঞ্চুরি করার আগেই আরও এক নজির গড়ে ফেলেছেন হিটম্যান। রোস্টন চেজের বল মিড উইকেটের দিকে ঠেলে একেবারে নির্বিকার ভঙ্গিতে রান নিলেন। তখন তিনি ৭৩। কোনও উচ্ছ্বাস নেই। নেই কোনও উদযাপনও। অথচ সেই এক রানেই ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ১২ হাজার রানের গণ্ডি পেরলেন। ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে এই নজির তাঁর। ২৮২টি ইনিংসে ১২ হাজারি ক্লাবে পৌঁছে শচীন তেণ্ডুলকরকেও ছাপিয়ে গেলেন। শচীন ৩০০ ইনিংসে ১২ হাজার রান করেছিলেন। অর্থাৎ তাঁর চেয়ে ১৮ ইনিংস কম খেলেই এই কীর্তি গড়লেন হিটম্যান। এক্ষেত্রে ভারতীয়দের মধ্যে অবশ্য এখনও শীর্ষে বিরাট কোহলি। মাত্র ২৪২ ইনিংসে ১২ হাজার রান করেছিলেন তিনি।
আরও পড়ুন:
Get up Rohit Sharma has simply dropped a brand new Celebration..🕺🏻🔥#Cricket #RohitSharma #INDvWI
pic.twitter.com/eeoCcAHx78— CREX (@Crex_live) September 30, 2026
এখানেই শেষ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে চতুর্থ ছক্কা হাঁকিয়ে দেশের মাটির ২০০টি ওয়ানডে ছক্কার অনন্য রেকর্ড গড়লেন রোহিত। এমন কীর্তি ওয়ানডে ক্রিকেটে আর কোনও ব্যাটারের নেই। ওয়েস্ট ইন্ডিজে ১৪৭টি ছক্কা মেরে দ্বিতীয় ক্রিস গেইল। নিউজিল্যান্ডে ১৩২টি ছক্কা নিয়ে তৃতীয় মার্টিন গাপ্তিল। এমন আগ্রাসন যেখানে, সেখানে সহজেই অনুমেয় ৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা কেমন করেছে ভারত।
মাত্র ৩২ বলে হাফসেঞ্চুরি করেন রোহিত। ৭২ বলে সেঞ্চুরি। বুঝিয়ে দিলেন তাঁকে বাদ রেখে বিশ্বকাপের পরিকল্পনা করা যাবে না। সঙ্গে নজর কেড়েছে ‘বিশেষ’ সেলিব্রেশনও। সেঞ্চুরির পর লাফাতে লাফাতে দৌড়ে গিয়ে আনন্দে আকাশে ঘুসি ছোড়েন তিনি। এরপর অবশ্য দীর্ঘায়িত হয়নি তাঁর ইনিংস। ৭৫ বলে ১০১ রানে এলবিডব্লিউ হন। রিভিউও বাঁচাতে পারেনি। রোহিত আউট হতে শচীন তেণ্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়ের সর্বোচ্চ ২৫৮ রানের ওপেনিং জুটির নজির অক্ষত থাকল। প্রাক্তন অধিনায়কের ইনিংসে ছিল ১০টা চার। সঙ্গে ছয় ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে রেকর্ডেও নতুন নজির গড়লেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁর ছক্কার সংখ্যা পৌঁছে গেল ৪২-এ। এত দিন এই রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে টপকে গেলেন ভারতীয় তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডি ভিলিয়ার্সের ঝুলিতে ছিল ৪০টি ছক্কা। রোহিতের এই কীর্তিতে তালিকায় পিছিয়ে পড়লেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোহলির ছক্কার সংখ্যা ৩৪। ধোনির ২৮। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডেতে ছক্কা হাঁকানোর নিরিখে নতুন নজির গড়ে শীর্ষস্থান দখল করলেন রোহিত। তাঁর সঙ্গে ওপেন করতে নামা শুভমান গিলও চার বল বেশি খেলে পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন। তারপর আরও ভয়ংকর হয়ে ওঠেন। ৬২ বলে সেঞ্চুরি ভারত অধিনায়কেরও। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পণ করে নেমেছন।।এই সিরিজে টানা দু’টি সেঞ্চুরি হাঁকালেন গিল। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে প্রথমবার এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি দেখা গেল। এর আগে এক ম্যাচে চার সেঞ্চুরির রেকর্ড ছিল। ১৯৯৮ সালে লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া, ২০১৩ সালে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এবং ২০২৩ সালে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
