স্কুলে গোমাংস, হিন্দু বন্ধুকে জোর করে খাওয়ানোর চেষ্টা মুসলিম ছাত্রের! তারপর…

স্কুলে গোমাংস, হিন্দু বন্ধুকে জোর করে খাওয়ানোর চেষ্টা মুসলিম ছাত্রের! তারপর…

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


স্কুলে গোমাংস এনে হিন্দু বন্ধুকে জোর করে খাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠল এক মুসলিম ছাত্রের বিরুদ্ধে। গত শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়ায়। অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার মাকেও।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্তের মা বাড়িতে গোমাংস রান্না করে সেটি ছেলেকে টিফিনে দিয়েছিলেন। অভিযোগ, টিফিন পিরিয়ডের সময় ওই ছাত্র তাঁর এক হিন্দু বন্ধুকে গোমাংস খাওয়ার আহ্বান জানায়। সেই ছাত্র খেতে অস্বীকার করলে জোর করে তাকে গোমাংস খাওয়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে ওই মুসলিম ছাত্রের বিরুদ্ধে। এখান থেকে বিতর্কের সূত্রপাত। পরে বাড়ি গিয়ে হিন্দু কিশোর তার মা-বাবকে গোটা ঘটনাটি জানায়। এরপর তাঁরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। শুধু তা-ই নয়, পুলিশেরও দ্বারস্থ হন তাঁরা। উল্লেখ্য, অসমে ব্যক্তিগত পরিসরে গোমাংস খাওয়া অনুমোদিত। কিন্তু রেস্তোরাঁ বা সামাজিক অনুষ্ঠানের মতো উন্মুক্ত স্থানে নিষিদ্ধ।     

আরও পড়ুন:

হিন্দু কিশোর এবং তার মা-বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত ছাত্রকে। এছাড়াও গ্রেপ্তার করা হয় তার মাকে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আরও তিন মুসলিম ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করে। তাদের বিরুদ্ধেও সহপাঠীদের বলপূর্বক গোমাংস খাওয়ানোর চেষ্টার অভিযোগ রয়েছে। যদিও তাদের গ্রেপ্তার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *