সোনিয়াকে ‘ইটালির কোটিপতি বিধবা’ কটাক্ষ কঙ্গনার, ‘নেশা করছেন?’ সাংসদকে তোপ নেটপাড়ার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী বিলংগিং: আ জার্নি অফ লাভ’। এরপরই কাটাছেঁড়া চলছে সর্বত্র। সেই আবহেই সনিয়াকে কার্যত কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টা স্টোরিতে সোনিয়া সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর দাবি। ইতালি থেকে সনিয়ার ভারতে আসা, গান্ধী পরিবারের বউ হওয়া এবং পরবর্তী ঘটনাক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। এখানেই ক্ষান্ত থাকেননি সাংসদ-অভিনেত্রী। সোনিয়া গান্ধীকে ‘ইটালির কোটিপতি বিধবা’ কটাক্ষ কঙ্গনার।

তাঁর দাবি, সহানুভূতি আদায় করেই দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থেকেছেন সোনিয়া। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে লাগাতার আক্রমণের জেরে এবার নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।মানেকা গান্ধীকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার অভিযোগও তোলেন ‘ক্যুইন’ কঙ্গনা। সোনিয়াকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে খোঁচা কঙ্গনার। অভিনেত্রীর দাবি, ‘ইমার্জেন্সি’-তে কাজ করার সময় সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবার সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তাঁর সামনে আসে।

আরও পড়ুন:

বিস্ফোরক কঙ্গনার পোস্ট

ইনস্টা স্টোরিতে কঙ্গনার বিস্ফোরক পোস্ট, ‘কীভাবে এক রহস্যময় বিদেশি নাগরিক গান্ধী পরিবারে প্রবেশ করলেন? আর তারপর ইন্দিরা গান্ধী খুন হলেন, সঞ্জয় গান্ধীর মতো সম্ভাব্য উত্তরাধিকারী মারা গেলেন, রাজীব গান্ধীও প্রাণ হারালেন। শেষ পর্যন্ত সিংহাসনের একমাত্র দাবিদার হিসেবে রয়ে গেলেন সেই বিদেশি নাগরিক, সোনিয়া গান্ধী। এতগুলো কাকতালীয় ঘটনা নিয়েও মানুষের মনে কোনও প্রশ্ন জাগেনি! ওই বিদেশি মহিলা প্রকাশ্যেই বিদেশি স্বার্থের প্রচার করেছেন। সন্ত্রাসবাদীদের জন্য কুমিরের কান্নাও কেঁদেছেন। তা সত্ত্বেও ২০১৪ সাল পর্যন্ত তিনি কীভাবে কয়েক দশক ধরে সরকার পরিচালনার কেন্দ্রে ছিলেন?’

কঙ্গনার পোস্ট

অপর একটি ইনস্টাগ্রাম স্টোরিতে সোনিয়া গান্ধীর বিপুল সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা। তাঁর দাবি, কোনও উপার্জন ছাড়াই কীভাবে সোনিয়া বিশ্বের অন্যতম ধনী মহিলাদের তালিকায় উঠে এলেন? কঙ্গনার বক্তব্য, ‘সারা জীবনে এক পয়সাও উপার্জন না করে ১৯৯১ সালে কীভাবে তিনি বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হয়ে উঠলেন? তাঁর নামে সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২০০ কোটি ডলারেরও বেশি অর্থ জমা ছিল, বাহ! পরিবারের প্রত্যেকের মৃত্যুর পর হঠাৎ করেই সহানুভূতি আদায় করা এক অসহায় ইটালীয় বিধবা কোটিপতি হয়ে গেলেন? তাঁর জীবনীতে এসব প্রশ্নের উত্তর কেন নেই?’

Whitewashing, Not Belonging: BJP On Sonia Gandhi's Book
সোনিয়া গান্ধী। ফাইল ছবি।

সোনিয়া প্রসঙ্গে মতামত রাখতেই কঙ্গনাকে তুলোধোনা নেটিজেনদের। কঙ্গনার এই সমস্ত মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ৮০ বছর বয়সি এক মহিলাকে নিশানা করে সস্তার রাজনীতি করার অভিযোগ তুলেছেন বহু নেটিজেন। এক নেটাগরিকের খোঁচা, ‘এ তো ধুরন্ধর ৬-এর গল্প!’ কেউ আবার লিখেছেন, ‘নিয়মিত ধুতুরার ডোজ চলছে নাকি?’ কারও কটাক্ষ, ‘ওঁর মতিভ্রম হয়েছে। ‘

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *