দেশজুড়ে গণপতি উদযাপনের আবহে শ্রদ্ধেয় জগৎগুরু স্বামী সতীশাচার্য মহারাজের সঙ্গে দেখা করলেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গেও দেখা করেন স্বামী সতীশাচার্য মহারাজ। সৌজন্য সাক্ষাতের পর সোশাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্ত ভাগ করে নেন মহারাজের টিম। সঙ্গে আবার আবেগঘন ক্যাপশন। আমিরি সাক্ষাতের ছবি ভাগ করে ইনস্টা পোস্টে লেখা, ‘যখন আধ্যাত্ম জগৎ আর সিনেদুনিয়া একসঙ্গে মিলেমিশে একাকার।’
সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ছবি-ভিডিও। হালকা নীল-সাদা কম্বিনেশনের কুর্তার সঙ্গে কালো ট্রাউজারে নজর কেড়েছেন অভিনেতা। জগৎগুরু স্বামী সতীশাচার্য মহারাজের সঙ্গে করমর্দন করেন আমির। পরস্পরকে আলিঙ্গন করে মহারাজকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন আমির খান। বিদায় মুহূর্তে করজোড়ে প্রণামও করেন। এই সাক্ষাতের মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অত্যুসাহী আমির ভক্তরা। আর সেই উৎসাহকে আরও একটু তোল্লাই দিয়েছে এক পাপারাজ্জির প্রশ্ন।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে, এক সেলেব প্যাপ উচ্ছ্বসিত হয়ে জানতে চাইছেন, “ক্যায়া হোনে ওয়ালা হ্যায়? কুছ কার্যক্রম হ্যায়? যার বাংলা তর্জমা করলে হয়, কিছু হতে চলেছে? কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলছে?” কী কারণে এই সাক্ষাৎ সেবিষয়ে বিশদে কিছু জানা যায়নি। তাই খুব স্বাভাবিকভাবেই আমির-স্বামী সতীশাচার্য মহারাজের সাক্ষাৎ ঘিরে দানা বাঁধছে রহস্য।
তবে আমির নিঃশ্চুপ থাকলেও সতীশাচার্য মহারাজ বলেন, “যেখানে ধর্মের ডাক পাই সেখানেই আমি অবস্থান করি। এই মুহূর্তে গণেশ উৎসব পালন চলছে।” উল্লেখ্য, জগদগুরু স্বামী সতীশাচার্য মহারাজের সঙ্গে এটি আমির খানের প্রথম সাক্ষাৎ নয়। এর আগেও দুজনের দেখা হয়েছে, মহারাজের আশীর্বাদ গ্রহণ করেছেন। ধর্ম, উপনিষদ ও আধ্যাত্মিকতা-সহ বিভিন্ন বিষয়ে দুজনের বিস্তারিত আলোচনা হয়েছিল। আমির খানকে চলচ্চিত্রের মাধ্যমে ধর্মের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে উৎসাহিত করেছিলেন জগদগুরু স্বামী সতীশাচার্য মহারাজ। সাম্প্রতিক সাক্ষাতে সেই পরামর্শ পালনেরই প্রথম ধাপ?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
