সত্যিই কি ব্যবসা গুটিয়ে নিচ্ছে ‘নাথিং’? জল্পনার মাঝে মুখ খুললেন সংস্থার কর্তা

সত্যিই কি ব্যবসা গুটিয়ে নিচ্ছে ‘নাথিং’? জল্পনার মাঝে মুখ খুললেন সংস্থার কর্তা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


একাধিক দেশে নাকি বন্ধ হয়ে যাচ্ছে ‘নাথিং’। গত কয়েকদিন ধরে সর্বত্র শোনা যাচ্ছে এমনই কথা। সোশাল মিডিয়া জুড়ে ঘুরছে এসংক্রান্ত নানা পোস্ট। অবশেষে এনিয়ে মুখ খুলল সংস্থা। কী জানালো?

সম্প্রতি Digit -এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং ১২টিরও বেশি দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি লন্ডন ও চিনে অবস্থিত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র-সহ বিভিন্ন বিভাগে ব্যাপক কর্মী ছাঁটাই করা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। নতুন ‘নাথিং ফোন (4b)’-এর পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল সেই প্রতিবেদনে। দাবি করা হয়, বাজারে আসার পর বিশ্বজুড়ে এই ফোনটির মাত্র ২০ হাজার ইউনিট বিক্রি হয়েছে।

আরও পড়ুন:

এই সমস্ত দাবি উড়িয়ে দিলেন ‘নাথিং’-এর সহ-প্রতিষ্ঠাতা আকিস ইভানজেলিনিডিস। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘ভুয়ো খবর। আমরা কোনও বাজারেই বিক্রি বন্ধ করছি না। ভুল তথ্য ছড়ানো হচ্ছে, লেটেস্ট ফোনটি শুধুমাত্র প্রথম দিনেই ২৯,৫৩৭টি ইউনিট বিক্রি করেছে, যা এর দামের ক্যাটাগরিতে একটি রেকর্ড।’ ইভানজেলিনিডিস জানান, ভবিষ্যতের লক্ষ্যে নিজেদের কার্যক্রম নতুন করে সাজাচ্ছে সংস্থা। তাঁর কথায়, ‘আমরা আমাদের দলগুলোকে নতুন করে সাজাচ্ছি। আরও দক্ষতার সঙ্গে কাজ পরিচালনার জন্য বিভিন্ন দেশকে একত্রিত করে ‘রিজিওনাল হাব’ গড়ে তুলছি।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *