শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার

শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগ। গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। সূত্রের খবর, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্ট অভিযোগ দায়ের করেন স্বরূপের বিরুদ্ধে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই আজ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, দু’বছর ধরে কোনও কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলে অভিযোগ। দু’বছর পর ফের কাজের খোঁজে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই তৎপর হয় নিউ আলিপুর থানা। হুমকি দিয়ে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে।  অস্ত্র আইনেও মামলা রুজু অরূপের ভাইয়ের বিরুদ্ধে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।’

আরও পড়ুন:

স্টুডিওপাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পীরা। থানার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।’ পরিচালক থেকে টেকনিশিয়ান-সর্বস্তরে স্বরূপের একাধিপত্য কায়েম করে রাখার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। ‘বিশ্বাস ব্রাদার্স’দের হাতেই নাকি টলিউডের কলকাঠি। শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, ‘ফেডারেশনের মাথায় বসে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছেন স্বরূপ। ২০২১ সালে আমি মুখ খুলেছিলাম বলে আমাকে ব্যান করা হয়েছিল। টেকনিশিয়ানদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করানো হয়েছিল। পেটের ভাত জোগাতে অনেক টেকনিশিয়ান মুখ বুজে অত্যাচার সহ্য করে গেছে দিনের পর দিন। ধর্মের কল বাতাসে নড়ে, আজ তাই হল।’ 

বৃহস্পতিবার মেকআপ আর্টিস্টের অভিযোগ পেতেই তড়ঘড়ি স্বরূপকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উপচে পড়ে জনরোষ। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় নিউ আলিপুর থানার বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়। স্বরূপকে লক্ষ্য করে থানার বাইরেই ওঠে ‘চোর চোর স্লোগান’। নিউ আলিপুর থানা থেকে স্বরূপকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। আগামিকালই আদালতে পেশ করা হবে স্বরূপকে। প্রসঙ্গত, এদিন স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় নিউ আলিপুর থানার বাইরে। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বরে করার পরেই উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে। উত্তেজিত জনতার জমায়েত হঠাতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় র‌্যাফ।

প্রসঙ্গত, সরকারি পালাবদলের পরেই টেকনিশিয়ান্স স্টুডিওতে ২৬টি গিল্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রুদ্রনীল ঘোষ। আর বৈঠকেই উঠে এসেছিল টলিপাড়ার  ‘আতঙ্ক’  স্বরূপের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। কয়েকদিন আগেই বিবাহ বিচ্ছেদের নিয়ে নতুন করে তৎপর হন স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *