রশিদকে পিটিয়ে চার-ছক্কায় বিরাট রেকর্ড অভিষেকের, ‘শোধ’ নিলেন ১১২ ব্যাটারের ব্যর্থতার!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


রানে ফিরলেন অভিষেক শর্মা। একেবারে চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে ফের চেনা ছন্দে ‘শর্মাজি কা বেটা।’ বিশেষ করে আফগান স্পিনার রশিদ খানকে তো রীতিমত অসহায় দেখাচ্ছিল। বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা রশিদের বিরুদ্ধে রান করতে ভয় পান। আর সেখানে দিল্লিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য নজির গড়লেন অভিষেক।

আফগানদের ১৫৬ রানের জবাবে ৭ উইকেট ও ৩৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় ভারত। যার নেপথ্যে অভিষেকের ৩২ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস। যেখানে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। এর মধ্যে সবচেয়ে বেশি প্রহার করেন রশিদকে। তথ্য বলছে, টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ১১৩ জন ব্যাটার আফগান রহস্য স্পিনারের অন্তত ৩০টা বল সামলাতে পেরেছেন।

আরও পড়ুন:

তাঁদের মধ্যে একমাত্র অভিষেক ছাড়া কেউই ১০০-র বেশি রান করতে পারেননি। এমনকী অভিষেকের থেকে বেশি স্ট্রাইক রেটও কারও নেই। রশিদের বিরুদ্ধে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন। ৪৩টি বল খেলে রান করেছেন ১০১। স্ট্রাইক রেট ২৩৪.৮৮। মাত্র একবার স্পিন জালে বাঁধতে পেরেছেন অভিষেককে।

এখানেই শেষ নয়। ঈশান কিষানের সঙ্গে ১০০ রানের বেশি পার্টনারশিপ গড়ে তোলেন। ঈশান করেন ৩৩ বলে ৪২ রান। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটাই ভারতের দ্রুততম পার্টনারশিপ। তাঁরা ৫৩ বলে ১২১ রান করেন। প্রতি ওভারে তোলেন ১৩.৭০ রান। এর আগে ২০২৪ সালে রোহিত শর্মা ও রিঙ্কু সিং ৯৩ বলে ১৯০ রান করেন। তাঁদের ওভার প্রতি রান ছিল ১২.২৫।

উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকে অনেকেই বলছেন এশিয়ান গেমসের প্রস্তুতি পর্ব। শক্তির বিচারে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। ম্যাচেও সেটাই দেখা গেল। রাজধানীতে আফগানিস্তানকে উড়িয়ে এশিয়াডের আগে ড্রেস রিহার্সালের শুরুটা দারুণ করল শ্রেয়স আইয়ারের দল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *