এশিয়া কাপ, বিশ্বকাপে কার্যত মুখ দেখাদেখি বন্ধ। অর্থাৎ পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান না ভারতীয় তারকারা। সাম্প্রতিক সময়ে দু’দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠে। এবার সেই দ্বন্দ্বে আরও ধাপ। বল গড়ানোর আগেই গলাধাক্কা পাকিস্তানকে। প্রতিবছর আয়োজিত হয় লেজেন্ডস লিগ। সেখানে খেলেন যুবরাজ সিং, হরভজন সিংরা। এবার ভারতের কিংবদন্তিরা খেলবেন। কিন্তু পাকিস্তানের রাস্তা বন্ধ করে দিয়েছে আয়োজকরা।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের তৃতীয় সংস্করণ। সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্ট হবে। পাকিস্তান গত দু’বার এই টুর্নামেন্টে খেলেছে। এবারও প্রাথমিক পরিকল্পনাতে ছিল। ১০ অক্টোবর ভারত-পাকিস্তান লেজেন্ডস ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ হচ্ছে না। এমনকী গোটা টুর্নামেন্টেই পাকিস্তানের অংশগ্রহণ নাকচ করে দেওয়া হয়েছে। কোনও কারণ স্পষ্ট করে বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, দু’দেশের রাজনৈতিক টানাপোড়েনে কোপ পড়ছে পাকিস্তানের উপর।
আরও পড়ুন:
আসলে গতবার এই টুর্নামেন্টে প্রবল বিতর্ক হয়েছিল। শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। পহেলগাঁও হামলার প্রতিবাদে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। তারপর সেমিফাইনালেও একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন তাঁরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন। শিখর ধাওয়ান, ইরফান পাঠান, হরভজন সিংরা সোশাল মিডিয়ায় নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন, দেশ সবার আগে।
পাকিস্তান ওয়াকওভার পেয়ে ফাইনালে উঠে হারে। কিন্তু ভারতের সিদ্ধান্ত যে কতটা প্রভাবশালী ছিল, তা এবার বোঝা গেল। ঘাড়ধাক্কা দেওয়া হল পাকিস্তানকেই। এবার নতুন করে সূচি বানাচ্ছে টুর্নামেন্ট আয়োজকরা। এবার অভিষেক হচ্ছে মাহমুদ্দুল্লা রিয়াদের বাংলাদেশের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
