‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না’, সলমনকে চ্যালেঞ্জ প্রযোজকের

‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না’, সলমনকে চ্যালেঞ্জ প্রযোজকের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সলমন খান। মায়ানগরীর সেলেবপাড়ার প্রভাবশালী তারকা। ভাইজানের অঙ্গুলিহেলনে যেমন রাতারাতি অনেকের কেরিয়ারের মোড় ঘুরেছে, তেমনই তাঁর ‘বেদবাক্যে’ বহু শিল্পী নিঃশেষ হয়েছেন! এযাবৎকাল বলিউড এমন বহু ঘটনার সাক্ষী থেকেছে। আবার দয়ালু সলমনের দানধ্যানের উদাহরণও একগুচ্ছ। অতঃপর হিন্দি সিনেদুনিয়ার বাস্তুতন্ত্রে সলমন যে বেজায় প্রভাবশালী, তা হলফ করে বলাই যায়। এবার সেপ্রসঙ্গেই ভাইজানকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রযোজক অমিত জানি। তাঁর দাবি, ‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না।’

যদিও নির্মাতারা কোথাও সরাসরি সলমনের নামোল্লেখ করেননি, তবুও সলমনের দাবি— পোস্টার, প্রচারঝলকের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে তাঁকে ঘিরেই গল্প সাজিয়েছেন নির্মাতারা। এহেন আইনি জটিলতার মাঝেই এবার ভাইজানকে চ্যালেঞ্জ ছুড়ে বোমা ফাটালেন প্রযোজক।

ঝামেলার সূত্রপাত ‘কালা হিরণ’ সিনেমা নিয়ে। সলমন খানের দু’দশক আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে ছবি ঘোষণা করে মহাবিপাকে প্রযোজক অমিত জানি। সম্প্রতি ছবিমুক্তি আটকাতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাইজান। কিন্তু আদালতে স্বস্তি পাননি সুপারস্টার। এদিকে অমিত জানির দাবি, সিনেমার পোস্টার উন্মোচনের পর থেকেই ‘ডি কোম্পানি’র নাম করে পাকিস্তান থেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। সেই প্রেক্ষিতেই ভাইজানকে এবার আরও বিস্ফোরক চ্যালেঞ্জ ছুড়লেন ‘কালা হিরণ’ প্রযোজক। খবর, দিল্লি হাইকোর্ট সলমনের ছবির মুক্তি স্থগিত মামলার শুনানি ৬ জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে। তাঁর দাবি, ‘কালা হিরণ’ সিনেমাটি ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার অবলম্বনে তৈরি। যদিও নির্মাতারা কোথাও সরাসরি সলমনের নামোল্লেখ করেননি, তবুও সলমনের দাবি— পোস্টার, প্রচারঝলকের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে তাঁকে ঘিরেই গল্প সাজিয়েছেন নির্মাতারা। এহেন আইনি জটিলতার মাঝেই এবার ভাইজানকে চ্যালেঞ্জ ছুড়ে বোমা ফাটালেন প্রযোজক।

Kaala Hiran director says movie is not based on Salman poaching case
সলমন খান

অমিত জানির দাবি, “আজও সলমন খান দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না। ছবিটির ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি এবং মামলার শুনানি ৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে, আদালতের কাছে তারকা বা গ্ল্যামারের কোনও গুরুত্ব নেই। নিজেকে বলিউডের বাবা বা জনক বললেই ‘কালা হিরান’-এর মুক্তি আটকে যাবে না। আমি এই সিনেমাটিকে ৮০০০ স্ত্রিনে রিলিজ করব। এবং একই সঙ্গে সারা বিশ্বেও মুক্তি পাবে আমার সিনেমা।” যদিও সংশ্লিষ্ট ইস্যুতে সলমন এখনও পর্যন্ত নিজে কোনও প্রতিক্রিয়া দেননি, তবে ইতিমধ্যেই এহেন আইনি ঝামেলার জেরে ‘কালা হিরণ’ চর্চার শিরোনামে। ফলত, এই বিতর্কে যে সিনেমার ‘শাপে বর’ হল, তা বলাই বাহুল্য। কারণ চর্চার জেরে ছবির ব্যবসাতেও ইতিবাচক প্রভাব পড়বে, বলে অনুমান ওয়াকিবহালমহলের।

২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দু’ রাত জেলেও থাকতে হয় বলিউড সুপারস্টারকে। তবে সেসময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মীমাংসা হয়নি। ভাইজানের জীবনের সেই ‘অভিশপ্ত অধ্যায়’ই এবার বলিউডে পর্দায় আনতে গিয়ে বিপাকে পড়েছেন অমিত জানি।

দু’দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমনের (Salman Khan) বিরুদ্ধে। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দু’ রাত জেলেও থাকতে হয় বলিউড সুপারস্টারকে। তবে সেসময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মীমাংসা হয়নি। ভাইজানের জীবনের সেই ‘অভিশপ্ত অধ্যায়’ই এবার বলিউডে পর্দায় আনতে গিয়ে বিপাকে পড়েছেন অমিত জানি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার-পোস্টার। আর এমন আবহেই বিপত্তি!

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *