Unlawful Cafe Demolition | নদীর চরে বেআইনি নির্মাণ, শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফেতে বুলডোজার অ্যাকশন প্রশাসনের!  

Unlawful Cafe Demolition | নদীর চরে বেআইনি নির্মাণ, শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফেতে বুলডোজার অ্যাকশন প্রশাসনের!  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবশেষে প্রশাসনের কড়া পদক্ষেপ। নদী ও সেচ দপ্তরের জমি দখল করে গড়ে তোলা ক্যানিংয়ের (Canning) তৃণমূল নেতা শওকত মোল্লার (Saokat Molla) ছেলে ইমরান মোল্লার বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’-তে চলল বুলডোজার (Unlawful Cafe Demolition)। বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের উপস্থিতিতে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা মৌখালি সেতু সংলগ্ন এলাকায় মাতলা নদীর (Matla river) চর দখল করে গড়ে তুলেছিলেন এই ক্যাফে। বাবা বিধায়ক থাকাকালীন প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে নিয়মবহির্ভূতভাবে এই ব্যবসা চলছিল বলে অভিযোগ। তবে ভাঙড় বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র হাতে শওকত মোল্লা গ্রেপ্তারের পরই নজরে আসে এই অবৈধ ক্যাফেটেরিয়ার বিষয়টি।

অভিযোগ ওঠে, সেচ দপ্তরের জমি দখল করে কোনও প্রকার বৈধ নথিপত্র ছাড়াই এই নির্মাণ কাজ করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই প্রশাসন ইমরান মোল্লাকে নথিপত্র সহ মহকুমাশাসকের দপ্তরে তলব করে। কাগজপত্র যাচাইয়ের পর ক্যাফেটি সম্পূর্ণ অবৈধ বলে প্রমাণিত হয় এবং মহকুমাশাসক তা ভেঙে ফেলার নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকালে ভাঙার কাজ শুরু হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেকোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ক্যানিং মহকুমা পুলিশ ও জীবনতলা থানার উচ্চপদস্থ আধিকারিকরা পুরো বিষয়টি তদারকি করছেন। একদা তৃণমূলের এই প্রভাবশালী নেতার ছেলের অবৈধ সম্পদ ধ্বংসের ঘটনা এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে। সাধারণ মানুষের একাংশ প্রশাসনের এই কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *