‘ধোনি বলেছে ও আর খেলবে না’, আগামী আইপিএলের আগে বোমা ফাটালেন প্রাক্তন সতীর্থ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আইপিএলের সফলতম অধিনায়ক তিনি। পাঁচবার চেন্নাই সুপার কিংসকে ট্রফি জিতিয়েছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি আর মেগা টুর্নামেন্ট খেলবেন না! এমনটাই ইঙ্গিত মিলেছে সিএসকের প্রাক্তন তারকা সুব্রাহ্মণ্যম বদ্রীনাথের কথায়। নিজের ইউটিউব চ্যানেলে বদ্রীনাথ বলছেন, আইপিএল খেলা নিয়ে ক্যাপ্টেন কুলের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখানেই নিজের মতামত স্পষ্ট করে দিয়েছেন মাহি।

দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, আর কোনওভাবেই সম্ভবত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না মাহি। আসলে ধোনির সঙ্গে সিএসকের মালিকদের সম্পর্ক ভালো। সূত্রের খবর, সেই সুবাদেই মাহি ফ্র্যাঞ্চাইজির ২৫ শতাংশ মালিকানা কিনে নেওয়ার আবদার করেছিলেন। বাজারদর অনুযায়ী উপযুক্ত মূল্য দিয়েই ওই মালিকানা কেনার ইচ্ছা ছিল প্রাক্তন ভারত অধিনায়কের। কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকরা মাহির সেই প্রস্তাবে রাজি হননি। শোনা যাচ্ছে, দলের মালিকানা না পাওয়ায় ক্ষুব্ধ মাহি। এতটাই যে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলতে পারেন তিনি।

আরও পড়ুন:

এমনিতে গত মরশুমে দলে থাকলেও হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। চোটের জন্য পুরো মরশুমই কাটিয়েছেন ডাগআউটে। ক্রিকেটমহল মনে করছে, এ বছর আর নতুন করে তাঁর সিএসকের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা নেই। এহেন পরিস্থিতিতেই বদ্রীনাথের বিস্ফোরক মন্তব্য। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন সিএসকে তারকা বলছেন, “ধোনি নিজেই আমাকে বলেছে, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে চায় না। কারণ ও নিজেকে উইকেটকিপার হিসাবে ২০ ওভার মাঠে থাকতে চায়।”

কিন্তু ধোনির বয়স ইতিমধ্যেই ৪৫ হয়ে গিয়েছে। তাই কুড়ি ওভার কিপিং করার পর আবার ব্যাট হাতে নামাটা কার্যত অসম্ভব। সম্ভবত সেকারণেই এবারের আইপিএলে খেলেননি ধোনি। একটা সময়ে জল্পনা ছড়িয়েছিল যে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাঁকে নামানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ফলে ধোনিভক্তদের মনে প্রশ্ন, মাহি মার রহা হ্যায় অধ্যায় কি তাহলে শেষ হয়ে গেল? বিদায়ী ম্যাচ না খেলেই কি প্রিয় ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন ধোনি?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *