কমিউনিস্ট বনাম সনাতনী দ্বন্দ্বে এবার হিটলারের এন্ট্রি! তাও আবার কলকাতার পুজোমণ্ডপে দেখা গেল জার্মানির স্বৈরশাসকের ছবি। এনিয়ে নতুন করে বিতর্কে জড়াল ট্যাংরা এলাকার কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতি। পুজো উদ্যোক্তাদের ‘বামবধ’ পোস্টারের জবাব দিতে গিয়ে কেউ বা কারা ঠিক তার পাশেই হিটলারের মুখ আঁকা পোস্টার দিয়েছে। তাতে লেখা – ‘ও বলেছিল, আর বাকিটা ইতিহাস।’ এমন সপাট জবাব কারা দিয়েছে, তা বুঝতে বাকি নেই কারও। কিন্তু রাজনৈতিক আক্রমণের পালটা দিতে গিয়ে খোদ হিটলারকে যেভাবে আঁকড়ে ধরা হয়েছে, তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।
‘বামবাধ’ পোস্টারের পাশে দেখা নতুন পোস্টার। হিটলারের মুখ আঁকা পোস্টার দিয়েছে। তাতে লেখা – ‘ও বলেছিল, আর বাকিটা ইতিহাস।’ অর্থাৎ এই বার্তা স্পষ্ট, বামবধের ডাক যাঁরা দিলেন, তাঁদের পরিণতি হবে হিটলারের মতোই। এই পোস্টার স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্ক তৈরি করল।
আরও পড়ুন:
তিনের দশকে জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের কুখ্যাতির কথা যত কম বলা যায়, ততই ভালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার পতনের পর বিশ্ববাসীর সমবেত প্রার্থনা ছিল, যেন আর হিটলারের মতো ব্যক্তিত্ব ফিরে না আসে। তবে পরবর্তী সময়েও যে কোনও স্বৈরতন্ত্রকে হিটলার জমানার সঙ্গে তুলনা করা হয়। ইহুদি তো বটেই, ঘোরতর কমিউনিস্ট বিরোধী ছিলেন হিটলার। তো এহেন হিটলারকেই প্রতিবাদের জন্য ব্যবহার করে বসল কমিউনিস্টরা! দুর্গাপুজোর আবহে এমন পোস্টার দেখে স্তম্ভিত অনেকে।

এমন ছবি দেখা গিয়েছে ট্যাংরার কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির পুজো প্রস্তুতিতে। ১০৭ বছরের পুজোয় এবার তাদের থিম – সনাতন হিন্দু রাষ্ট্র ও বামবধ। তার ব্যানারে লেখা – ‘এবার পুজোয় বামবধ! সিপিআইএম, ডিওয়াইএফআই, এসইউসিআই সহ সকল বামপন্থী সংগঠন দ্বারা নির্মিত স্টল বসতে দেওয়া হবে না।’ পুজোর মূল উদ্যোক্তা সুরজ কুমার সিংয়ের কথা, ‘‘কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির তরফে সারা কলকাতায় আমরা পুজোর ব্যানার টাঙাচ্ছি। তার মূল কথা, এবার পুজোয় বামবধ। এটা আমাদের স্লোগান। এবার আমরা কোনও বামপন্থী, কমিউনিস্টদের স্টল করতে দেব না। এটা ব্যানার লাগিয়ে আমরা স্পষ্ট বলে দিয়েছি। কমিউনিস্টরা হিন্দু ধর্মকে অপমান করে, সাধুসন্তদের অপমান করে, সনাতন ধর্মকে অপমান করে, মা কালীকে উপহাস করে, তাদের কোনও স্টল আমরা দুর্গাপুজোয় বসতে দেব না।”
এর কিছুদিন পর ‘বামবাধ’ পোস্টারের পাশে দেখা নতুন পোস্টার। হিটলারের মুখ আঁকা পোস্টার দিয়েছে। তাতে লেখা – ‘ও বলেছিল, আর বাকিটা ইতিহাস।’ অর্থাৎ এই বার্তা স্পষ্ট, বামবধের ডাক যাঁরা দিলেন, তাঁদের পরিণতি হবে হিটলারের মতোই। এই পোস্টার স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্ক তৈরি করল। হিন্দু সনাতনীদের বাম বিরোধিতার পালটায় কি হিটলার ছাড়া অন্য কোনও অস্ত্র ছিল না? প্রশ্ন তুলছেন অনেকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
