‘কেউ থালায় সোনা সাজিয়ে দেয়নি’, বোর্ড সভাপতির উলটো সুর সঞ্জুর গলায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


এশিয়াডে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতেছে ভারত। এর পর বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস পাকিস্তানের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দিয়ে বলেছিলেন ‘ওদের কোনও প্রতিপক্ষই মনে করি না।’ তবে বোর্ড সভাপতির উলটো সুর সঞ্জু স্যামসনের গলায়। এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের উইকেটরক্ষকের মতে, লড়াই করে সাফল্য অর্জন করতে হয়েছে তাঁদের। 

প্রথমে ব্যাট করে ২১১ রান তোলে ভারত। জবাবে পাকিস্তান ৬ উইকেটে ১৯২ রানের বেশি করতে পারেনি। ১৯ রানে জয় পায় ভারত। অর্থাৎ, যথেষ্ট লড়াই করেছে পাকিস্তান। তবে বিসিসিআই সভাপতি বলেন, “ওরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। যাদেরকে আমি এখন আর তেমন কোনও প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমাদের দল যেভাবে চাপের পরিস্থিতি সামলেছে, সেটা বিশ্বের আর কোনও দল পারে না।” সঞ্জু বলেন, “কেউ তো থালায় সাজিয়ে সোনা নিয়ে এসে দেয়নি। এরজন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। ফাইনাল কঠিন ছিল। সেই কারণেই এই জয়ের আনন্দ অনেক বেশি।”

আরও পড়ুন:

এশিয়ান গেমসে অভিজ্ঞ দল নিয়ে এসেছিল ভারত। সেই কথাও বলেছেন ভারতীয় উইকেটরক্ষক। “আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটাররা ছিল। এই ধরনের অভিজ্ঞতা খুবই কাজে লাগে। জানতাম, কীভাবে আমাদের শক্তিকে কাজে লাগাতে হয়। আমরা সব সময় নিজেদের উজ্জীবিত করেছি। অনুপ্রাণিত করেছি। এমনকী অনুশীলনেও পুরোটা দিয়েছি। যার ফল পেয়েছি হাতেনাতে। সেরা দল নিয়ে আসার সিদ্ধান্ত সত্যিই কাজে লেগেছে। সকলেই দেখেছেন পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে কেমন খেলেছি।” বলেন সঞ্জু।

তবে ২১১ রান করেও যে এত কম ব্যবধানে জিততে হবে, তা ভাবেননি সঞ্জু। তিনি বলেন, “দারুণ একটা ম্যাচ হয়েছে। আমরা ২০০-র বেশি করেছি। ভেবেছিলাম, পাকিস্তানের ব্যাট করতে অসুবিধা হবে। কিন্তু ওরা ভালো লড়াই করেছে। এমন ফাইনালই তো সকলে দেখতে চায়।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *