দিল্লি থেকে আহমেদাবাদে সরে যাচ্ছে ভারতের ম্যাচ? জল্পনার মাঝে মুখ খুললেন বিসিসিআই সচিব

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দিল্লি থেকে সরে যাচ্ছে ভারতের ম্যাচ? সেটা কি আহমেদাবাদে হবে? চারদিকে চর্চার মাঝে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া। তবে সাম্প্রতিক সময়ে নয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নিউজিল্যান্ড সফর। তারপর ভারতে আসবে শ্রীলঙ্কা। সেই ম্যাচ সরে যাওয়া নিয়ে জল্পনা শুরু হতে সইকিয়া জানালেন বোর্ড এসব নিয়ে মাথাই ঘামাচ্ছে না।

১৩ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। যার প্রথম ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের ফের ঘরের মাঠে দেখতে মুখিয়ে দেশের ক্রিকেটভক্তরা। তবে শোনা যাচ্ছিল, ম্যাচ সরে যেতে পারে। কারণ দিল্লির স্টেডিয়ামে নির্মাণকাজ চলছে। আদৌ ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম চর্চায় এসেছে।

আরও পড়ুন:

যা নিয়ে সইকিয়া বলেন, “ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিল্লি থেকে সরে যেতে পারে এরকম খবর রটছে। তবে জানিয়ে দিই, এই বিষয় নিয়ে বিসিসিআইয়ের মধ্যে কোনও কথাই হয়নি। ফলে এরকম খবর সত্যি নয়। এটাও বলে রাখি, দ্বিপাক্ষিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে যে আদর্শ নীতি আছে, সেটাই পালন করা হয়।” অর্থাৎ ম্যাচ দিল্লিতেই হবে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে আহমেদাবাদে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। তারপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। যার একটি ম্যাচ হবে ইডেনে।

ভারত বনাম শ্রীলঙ্কা
ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে, ১৩ ডিসেম্বর, নয়া দিল্লি
দ্বিতীয় ওয়ানডে, ১৬ ডিসেম্বর, বেঙ্গালুরু
তৃতীয় ওয়ানডে, ১৯ ডিসেম্বর, আহমেদাবাদ

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *