ছবি আপলোড করলেই পোষ্যের রোগের আগাম খবর দেবে স্মার্টফোন! জেনে নিন পদ্ধতি

ছবি আপলোড করলেই পোষ্যের রোগের আগাম খবর দেবে স্মার্টফোন! জেনে নিন পদ্ধতি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সময়ের সঙ্গে সঙ্গে হু হু করে বেড়ে চলছে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার। বর্তমানে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষাতেও ব্যবহার করা হচ্ছে AI। এবার প্রাণীদের সুস্থতার জন্যও কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহারের চিন্তাভাবনা করছে স্যামসাং। গবেষণা ফলপ্রসূ হলে ফোনে পোষ্যের ছবি তুলেই তার কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা তা জেনে নিতে পারবেন নিমেষে এই ফিচার পোষ্য অভিভাবকদের জন্য অত্যন্ত উপকারী হবে বলেই মনে করছে সংস্থা।

ছবি আপলোড করলেই পোষ্যের রোগের আগাম খবর দেবে স্মার্টফোন!

আরও পড়ুন:

কীভাবে কাজ করবে এই ফিচার? স্যামসাং গ্যালাক্সিতে সাধারণত প্রি ডাউনলোড করা থাকে ‘SmartThings’ অ্যাপ। যদি না থাকে সেক্ষেত্রে প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর ডাউনলোড করুন ‘Pet Care’। জানা যাচ্ছে, ‘Lifet’-এর মাধ্যমে পোষ্যের ছবি তুলে তা আপলোড করতে হবে। কৃত্তিম বুদ্ধিমত্তা গবেষণা করে দ্রুত জানিয়ে দেবে আপনার পোষ্যের কোনও শারীরিক সমস্যা রয়েছে কি না। সংস্থার দাবি, দাঁতের সমস্যা, ছানি, হাঁটুর হাড় সরে যাওয়ার তথ্যও বাতলে দিতে পারে এই ফিচার। ‘Lifet’-এর দাবি, ৯৭ শতাংশ ক্ষেত্রেই নির্ভুল তথ্য দেয় তাঁরা।

ছবি আপলোড করলেই পোষ্যের রোগের আগাম খবর দেবে স্মার্টফোন!

জানা যাচ্ছে, স্যামসাং পোষা প্রাণীর পরিচর্যার পরিকল্পনাতেই থেমে থাকছে না। মানুষের স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিচ্ছে। মানসিক স্বাস্থ্য, ঘুম ও পুষ্টির মতো বিষয়গুলোর জন্য নতুন সব ফিচার নিয়ে আসার চিন্তাভাবনা করছে সংস্থা। ‘হার্ট হেলথ স্কোর’, ‘ভাইটালস ট্র্যাকিং’ এবং উন্নত ‘ওয়ার্কআউট মেট্রিক্স’-এর মতো নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের স্বাস্থ্যের উন্নতিতে ব্যাপকভাবে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *