চোটের ধাক্কায় মাঠত্যাগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ব্যাট করতে পারবেন পন্থ? উত্তর দিলেন ভারতের কোচ

খেলাধুলা/SPORTS
Spread the love


শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট অব্যাহত টিম ইন্ডিয়ায়। নেপথ্যে সেই দেবদত্ত পাড়িক্কল। তবে চিন্তার খবরও থাকছে ভারতের জন্য। কবজির চোটের জন্য বেশিক্ষণ ব্যাট করতে পারেননি ঋষভ পন্থ। দ্বিতীয় দিনে কি প্রয়োজন পড়লে ব্যাট হাতে নামবেন ভারতের উইকেটকিপার? সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

শেষ সেশনের প্রথম বলেই হাতে চোট লাগে পন্থের। লাহিরু কুমারের বল পুল মারতে গিয়েছিলেন। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বল মিস করেন। বল সোজা গিয়ে লাগে পন্থের কবজিতে। তখনই যন্ত্রণায় মাটিতে বসে পড়েন। তারপর আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ফিজিও কমলেশ জৈনের প্রাথমিক শুশ্রূষার পর মাঠ ছাড়েন পন্থ। আর ব্যাট করেননি। তখন পন্থের রান ছিল ৩। আর ভারতের রান ৫ উইকেট হারিয়ে ৩০০।

আরও পড়ুন:

কতটা গুরুতর পন্থের চোট? দ্বিতীয় দিনে কি ব্যাট হাতে নামতে পারবেন? ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পরিষ্কার জানিয়ে দেন, “কাল ব্যাট করতে ওর কোনও অসুবিধা হবে না।” ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ভারতের ক্রিকেটভক্তরা। এর পাশাপাশি কোটাককে প্রশ্ন করা হয় কুলদীপ যাদবকে নিয়েও। এই ম্যাচে তাঁকে খেলানো হচ্ছে না। তাহলে কি কুলদীপের উপর আস্থা হারালেন গৌতম গম্ভীররা? নাকি কুলদীপ ফিট নন?

বিসিসিআই থেকে টুইট করা হয়েছিল, কুলদীপের জ্বর হয়েছিল। এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। তবে প্রয়োজনে ‘কনকাশন সাবস্টিটিউট’ হিসেবে নামতে পারবেন। তাতে সমর্থকদের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়। অনেকের মতে, আসলে অফ ফর্মের জন্য কুলদীপকে বসিয়ে দেওয়া হয়েছে। সেই তত্ত্ব পুরোপুরি নাকচ করে দিয়ে কোটাক বলেন, “গল ছাড়ার সময়ই ওর জ্বর হয়। এতে লুকোছাপার কিছু নেই। একজন যখন খেলার মতো পরিস্থিতিতেই নেই, তখন এই ধরনের প্রশ্নগুলো না করাই ভালো।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *