তৈমুর-জেহর পর কোলে আসছে তৃতীয় সন্তান! সত্যিই কি তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর? তা নিয়ে চলছে জোর জল্পনা। সম্প্রতি ভাইরাল হওয়া তাঁর স্ফীতোদরের ভিডিও যেন গুঞ্জনে ঘি ঢেলেছে। এই গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মাঝে প্রথমবার রবিবার তাঁকে বাণিজ্যনগরীর রাস্তায় দেখতে পান পাপ্পারাজ্জিরা। অভিনেত্রীকে যেন ঘিরে ধরেন তাঁরা। ‘বেবো’র পরনে ছিল হলুদ শার্ট এবং কালো ট্রাউজার। তাঁকে প্রশ্ন করা হয় তৃতীয় সন্তানের গুঞ্জন নিয়ে। হাসিমুখে করিনা জানান, “পাগল করে দেবে তোমরা।”
আরও পড়ুন:
সেলেবদের গতিবিধি বরাবরই ছবিশিকারীদের আতশকাচে থাকে। ছাড় পাননি ‘বেবো’ও। শুক্রবার জিম থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন করিনা কাপুর খান। তাতেই করিনার মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, পরনে কালো টিশার্ট-ট্র্যাকপ্যান্ট, চোখে রোদচশমা। হাতে প্রোটিন শেকের বোতল। তবে নায়িকার স্টাইল স্টেটমেন্টকে ছাপিয়ে গেল শার্টের অন্দর থেকে উঁকি দেওয়া স্ফীতোদর। ক্যামেরা দেখতেই অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা ছাতা দিয়ে ঢেকে ফেলেন। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই করিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার জল্পনা তুঙ্গে।
যে ভিডিও কিনা এখন দাবানল গতিতে দাপিয়ে বেড়াচ্ছে নেটভুবনে। ভক্তরাও কৌতূহলী, সইফ আলি খান কি পঞ্চমবার বাবা হচ্ছেন? একাংশ আবার দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে খোঁটা দিয়েছেন নবাবদম্পতিকে। বেবোর টিমের তরফে জানানো হয়, “এই খবর ভুয়ো। করিনা মোটেই অন্তঃসত্ত্বা নন। সদ্য ঘুরতে গিয়ে পাস্তা, পিৎজা উপভোগ করেছেন। এটা সম্ভবত তারই ফলাফল কিংবা খারাপ ক্যামেরা অ্যাঙ্গেলের জন্যেও বেবি বাম্প মনে হতে পারে।” তবে টিমের তরফে যাই জানানো হোক না কেন, সইফ-করিনার সংসারে তৃতীয় সন্তান আসার গুঞ্জন যে গতিতে চাউড় হচ্ছে, তাতে মুখ খুলতে বাধ্য হন সাবা আলি খান।
তাঁর মন্তব্য, “কিছু বিষয় ব্যক্তিগতই রাখা উচিত। ছবি তোলার অ্যাঙ্গেলটা হয়তো খারাপ ছিল। কিংবা বেবোর সাজপোশাক হয়তো ঠিকঠাক ছিল না! সবাই এত তাড়াতাড়ি কেন চরম সিদ্ধান্তে পৌঁছে যায়? বিমানবন্দর থেকে বেরোনোর সময়ও বেবোকে দারুণ স্টাইলিশ ও ছিপছিপে দেখাচ্ছিল, আর আজ জিম থেকে বেরোনোর সময়ও তাই! ব্যস, এটুকুই!” এখানেই অবশ্য থামেননি সাবা আলি খান। বউদির হয়ে গসিপ-প্রেমীদেরও পাঠ দিয়েছেন। সাবা যোগ করলেন, “আপনারাও নিজের মতো বাঁচুন এবং অন্যদেরও বাঁচতে দিন। কিছু বিষয় ব্যক্তিগতই থাকুক। এত জল্পনা-কল্পনার প্রয়োজন নেই! সেই কবে থেকে চাইছি, আমার বোন সোহা দ্বিতীয় সন্তান নিক। ইশ, যদি খবরটা সত্যি হত!” এবার মুখ খুললেন অভিনেত্রীও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
