গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমাল কমিশন, ২৯৪ আসনের জন্য বরাদ্দ ৭৭!

গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমাল কমিশন, ২৯৪ আসনের জন্য বরাদ্দ ৭৭!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সপ্তাহ দুয়েক আগেই গণনাকেন্দ্রের সংখ্যা ১০৮ থেকে কমিয়ে করা হয়েছিল ৮৭। এবার বাংলায় ভোট গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল নির্বাচন কমিশন। সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় ২৯৪ আসনের ভোট গণনা হবে ৭৭ টি কেন্দ্রে। কোন জেলায় কতগুলি গণনাকেন্দ্র, জেলা ধরে ধরে প্রত্যেকটির ঠিকানা সহ তালিকাও প্রকাশ করেছে কমিশন।

এই বিষয়ে আরও খবর

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় গণনাকেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। গত দু’সপ্তাহ আগে কমিশনের তরফে তা কমিয়ে ৮৭ করা হয়। এবার আরও ১০ টি কমিয়ে গণনাকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৭৭-এ। ভোটগণনার মাত্র ৩ দিন আগে গণনাকেন্দ্রের এই পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *