ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড খোলা নিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় তিনটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তাৎপর্যপূর্ণভাবে সেই এফআইআরে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদেরও। সেই ঘটনায় এবার তাঁকে তলব করল শেক্সপিয়র সরণি থানা। শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান শেক্সপিয়র থানার পুলিশ আধিকারিকরা। দেওয়া হয় সমনের নোটিস। জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর বেলা ১২ টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাংসদকে।

রাজ্যে পালাবদলের পর ডিজে মামলা-সহ একের পর এক অভিযোগ দায়ের হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

আরও পড়ুন:

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান পুরসভার আধিকারিকরা। দপ্তরে থাকা বেআইনি বিলবোর্ড খুলতে গেলে ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় একপ্রস্থ। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। সেই ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয় শেক্সপিয়র সরণি থানায়। একটি অভিযোগ করেন পুরসভার আধিকারিক, অন্যটি দায়ের করেন পার্কস্ট্রিট থানার এক সার্জেন্ট। অভিযোগ, সরকারি কাজে আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গেলে তাঁদের কাজে বাধা দেওয়া হয়। এমনকী মারধর করা হয় বলেও। এমনকী মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানি চেষ্টার মামলাও রুজু হয়েছে। অশান্তির ঘটনায় শুরু হয় ধরপাকড়। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, এবার এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই তাঁকে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পর ডিজে মামলা-সহ একের পর এক অভিযোগ দায়ের হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যদিও বেশ কয়েকটি মামলায় তাঁকে ইতিমধ্যে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরমধ্যেই এবার ক্যামাক স্ট্রিটের ঘটনায় বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *