আরও উন্নত রাম-রাবণের সংঘাতের ভিজ্যুয়াল এফেক্ট, পঞ্চমীতে প্রকাশ্যে ‘রামায়ণ’-এর দ্বিতীয় ট্রেলার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আগামী ৫ নভেম্বর দিওয়ালির আবহে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। বলিউড মাধ্যম সূত্রে খবর, ওই একই দিনে রাষ্ট্রপতি ভবনে ৪০০০ কোটির মেগাবাজেট মহাকাব্যের বিশেষ স্ক্রিনিংয়ের সম্ভবনা রয়েছে। ঘোষণার পর থেকেই চর্চায় চার হাজার কোটির ‘রামায়ণ’। প্রথম ট্রেলার মুক্তির পরই হিন্দি সিনেপ্রেমীদের অ্যাড্রিনালিন রাশ একেবারে তুঙ্গে, তা বললে অত্যুক্তি হবে না। সিনেমা মুক্তির আগে দর্শককে আরও এক চমক ছবির নির্মাতাদের।

পঞ্চমীতে মুক্তি পেল ‘রামায়ণ’-এর দ্বিতীয় ইংরেজি ট্রেলার। নতুন ট্রেলারে আরও একবার ফুটে উঠেছে ভালো-মন্দের চিরন্তন লড়াই। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ট্রেলারটি প্রকাশিত হয়েছে। যা দেখে আপ্লুত সিনেপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা।

আরও পড়ুন:

Ramayana Poster, Song: Ram Ranbir Kapoor Lovingly Fixes Sita Sai Pallavi’s Hair
‘রামায়ণ’-এ রাম-সীতার প্রেমময় মুহূর্ত

সিনেমায় রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে। আগুন ও ক্রোধের প্রতীক হিসেবে চিত্রায়াতি হয়েছে যশের চরিত্রটি। অন্যদিকে, ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুরের শান্ত অথচ শক্তিশালী উপস্থিতি আরও একবার সকলের নজর কেড়েছে। প্রথম ট্রেলারের তুলনায় নতুন ট্রেলারে ভিএফএক্স, পোশাক এবং অ্যাকশন দৃশ্যের উন্নত উপস্থাপনা মুগ্ধ করেছে দর্শককে।

রামের আবির্ভাব কীভাবে কাহিনির গতিপথ বদলে দেয় ও রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির ঝলকও রয়েছে নতুন ট্রেলারে। পাশাপাশি রয়েছে রাম ও সীতার সম্পর্কের কিছু আবেগঘন মুহূর্তও। দু’মিনিট তেইশ সেকেণ্ডের ট্রেলারে স্বল্প সময়ের জন্য পুষ্পক রথে রাবণের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে বীর পক্ষীরাজ জটায়ুর লড়াইকেও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

বিশালাকার সেট, নিখুঁত পোশাক পরিকল্পনা এবং উন্নত ভিজ্যুয়াল এফেক্টস ছবিটির ব্যাপ্তি ও মহিমাকে আরও বাড়িয়ে তুলেছে তা বলাই বাহুল্য। নতুন ট্রেলারে মূলত রাম-রাবণের সংঘাতকে গুরুত্ব দেওয়া হলেও, মহাকাব্যের গুরুত্বপূর্ণ আবেগঘন মুহূর্তগুলিও তুলে ধরা হয়েছে।

‘রামায়ণ’-এর টিজার মুক্তির পরই দর্শক, অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা হাজার কোটির গণ্ডি পেরবে।’ কেউ বা আবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। প্রথম ট্রেলারের পর দ্বিতীয় ট্রেলার দেখে যেন আরও আত্মবিশ্বাসী সিনেপ্রেমীরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *