দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বালি স্টেশনে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন ৩ জন। এঁদের মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অপর ২ জনের মধ্যে এক জনের আঘাত গুরুতর। তাঁকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হল। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় স্টেশনে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় রেল পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি সুভাষ বাউড়ি বললেন, “আমরা পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে ৫ জন একসঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলাম। পুজো শেষে আবার বর্ধমানে বাড়ি ফিরবো বলে বালি স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে উঠছিলাম, আমাদের হাওড়া স্টেশনে যাওয়ার কথা ছিল। তখন ট্রেনে ভিড় বড্ড বেশি ছিল। ট্রেনে চাপার সময় হঠাৎই পা পিছলে ৩ জন নিচে পড়ে যায়। ট্রেনটি অবশ্য সেসময় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এই দুর্ঘটনায় আমাদের সঙ্গী সুধাংশু কুমার মারা গিয়েছেন আর নরেশ চন্দ্র গড়াই-সহ দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।”

আরও পড়ুন:

তিনি আরও জানান, “প্রশাসনের তরফ থেকে আমরা যথেষ্ট সাহায্য পেয়েছি। এখন আহতদের চিকিৎসার ব্যবস্থা করে বাড়ি ফেরার ব্যবস্থা করছি।” বাড়ি ফেরার পথেই এভাবে অঘটন ঘটবে, এদিন ওই দলে থাকা কেউই কল্পনা করতে পারেননি। পুজো দিয়ে ফেরার আনন্দের মুহূর্ত এক নিমেষে বদলে গেল স্বজন হারানোর বেদনায়। আচমকা এই মর্মান্তিক দৃশ্য দেখে স্টেশনে থাকা অনেক যাত্রীই হতবাক হয়ে যান। আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *