‘আমি এই ঘৃণা-কটাক্ষের যোগ্য’, যৌনগন্ধী মন্তব্য বিতর্কে আইনি বিপাকে পড়তেই ক্ষমাপ্রার্থী প্রণীত মোর

‘আমি এই ঘৃণা-কটাক্ষের যোগ্য’, যৌনগন্ধী মন্তব্য বিতর্কে আইনি বিপাকে পড়তেই ক্ষমাপ্রার্থী প্রণীত মোর

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর পর এবার কাঠগোড়ায় ‘দ্য অশ্লীল শো’। অভিযোগ সেই এক, স্ট্যান্ড-আপ কমেডির নামে যৌনগন্ধী মন্তব্য! সম্প্রতি ‘বিরিয়ানির বদলে যৌন সুবিধে’ চাওয়া মন্তব্যের জেরে বিতর্কের শিরোনামে নাম লেখায় প্রণীত মোরের কমেডি শো। এমন আবহেই আবার সংশ্লিষ্ট শোয়ের এক ভিডিও নিয়ে নেটভুবনে কার্যত মারকাটারি পরিস্থিতির সৃষ্টি হয়! যেখানে মৃত পুরুষের গোপনাঙ্গের আকার নিয়ে জনৈক তরুণী চিকিৎসককে মশকরা করতে শোনা গিয়েছে। আর শোয়ে এহেন অসংবেদনশীল কৌতুক পরিবেশনের জেরেই আইনি বিপাকে পড়তে হয়েছে খ্যাতনামা কমেডিয়ান প্রণীতকে। কটাক্ষ-সমালোচনার ঝড়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিতর্কের আবহে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে মাঠে নামতে হল কৌতুকশিল্পীকে।

“আপনারা সকলে হয়তো আমার প্রচুর কাজ নিয়ে কাটাছেঁড়া করছেন, যে কারণে আমাকে অনেক ঘৃণা, কটাক্ষের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে আমি মনে করি…।” 

আরও পড়ুন:

বিতর্কের সূত্রপাত প্রণীত মোরের ‘দ্য অশ্লীল শো’য়ে একাধিক প্রতিযোগীর বিতর্কিত কুরুচিকর মন্তব্য নিয়ে। হিমাংশু নামের এক তরুণ মহিলাদের ডেটিং সংস্কৃতি নিয়ে চরম কটাক্ষ করে বলেন, এক মহিলা তাঁর সঙ্গে ডেটে গেলে তিনি তাঁকে ৩৭০ টাকায় এক প্লেট বিরিয়ানি খাওয়ান। পরে ওই তরুণী যখন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন, তখন তিনি জবাবে বলেন, যেহেতু খাবারের জন্য তিনি ইতিমধ্যেই ৩৭০ টাকা খরচ করে ফেলেছেন, তাই এখন সেই টাকা ‘উসুল’ করতে চান তিনি। অর্থাৎ ওই মহিলার যৌন সঙ্গ দাবি করে বিরিয়ানির টাকা পুষিয়ে নিতে চেয়েছিলেন তিনি। পরে একটি অন্ধকার পার্কে নিয়ে গিয়ে তরুণীকে চুম্বন ও যৌন স্পর্শ করেন। শুধু তাই নয়, এমন আবহেই আবার সংশ্লিষ্ট শোয়ের এক ভিডিও নিয়ে নেটভুবনে কার্যত মারকাটারি পরিস্থিতি! যেখানে মৃত পুরুষের গোপনাঙ্গের আকার নিয়ে জনৈক তরুণী চিকিৎসকে মশকরা করতে শোনা গিয়েছে। এহেন জোড়া বিতর্কে প্রণীতের কমেডি শো নিয়ে কার্যত তোলপাড় সমাজমাধ্যম। যার জেরে আইনি জটিলতাতেও পড়তে হয়েছে তাঁদের। প্রণীতের পাশাপাশি এফআইআর দায়ের হয়েছে হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার-সহ আরও কয়েকজনের নাম। সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নোডাল সাইবার পুলিশ স্টেশনে মহারাষ্ট্র সাইবার ক্রাইমের পক্ষ থেকে প্রণীত মোরে সহ হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার ও কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩-এর ধারা ৭৫ (১), ৭৫ (৩), ২৯৪ ও ৩৫৩ (২), তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বিতর্ক বাড়তেই এবার ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে নিলেন খ্যাতনামা কমেডিয়ান।

Women Body Summons Pranit More And Himanshu Jangra In 370 Ki Biryani Row Maharashtra Cyber Registers FIR
প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর

“যারা কষ্ট পেয়েছেন, তাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে, তাতে আমি কর্তৃপক্ষকে যথাসম্ভব সাহায্য করছি।…” 

প্রণীত মোরের মন্তব্য, “আগেই আমি এটা বলতে চেয়েছিলাম কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আপনারা সকলে হয়তো আমার প্রচুর কাজ নিয়ে কাটাছেঁড়া করছেন, যে কারণে আমাকে অনেক ঘৃণা, কটাক্ষের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে আমি মনে করি আমি এই ঘৃণার যোগ্য।” এখানেই অবশ্য থামেননি তিনি। শোয়ের যে পর্ব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটা নিয়েও মুখ খুলেছেন কৌতুকশিল্পী। প্রণীতের সংযোজন, “আমি যখন ওই তরুণের সঙ্গে এবং দর্শকের সঙ্গে কথা বলছিলাম, তখন উনি কিছু আপত্তিকর মন্তব্য করেন। সকলেই তাতে হেসেছিল। এখন আমার মনে হচ্ছে, এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। আমি ওঁকে ওখানেই থামিয়ে দিতে পারতাম, কিন্তু ওঁকে না থামিয়ে আরও সুযোগ করে দিয়েছি। যার ফলে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠেছে। যারা কষ্ট পেয়েছেন, তাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে, তাতে আমি কর্তৃপক্ষকে যথাসম্ভব সাহায্য করছি। তবে সকলকে একটাই অনুরোধ, আমাকে একটা সুযোগ দিন, প্রমাণ করতে চাই যে, আমিও ভালো মানুষ।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *