Renaming of varied sections of Lok Bhavan

Renaming of varied sections of Lok Bhavan

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মাস সাতেক আগে রাজভবনের নাম বদলে হয় লোকভবন। তখন এ রাজ্যের রাজ‌্যপাল ছিলেন সি ভি আনন্দ বোস। আর এবার লোক ভবনের বিভিন্ন কক্ষ, হল, প্রবেশদ্বারের নতুন নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, লোক ভবনের বিভিন্ন অংশের নাম বিশিষ্ট মনীষী, স্বাধীনতা সংগ্রামী, সমাজসংস্কারক ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি লোক ভবন (রাজভবন)-এর বিভিন্ন কক্ষ, হল, প্রবেশদ্বার, উদ্যান, রাস্তা ও অন্যান্য স্থানের নতুন নামকরণে অনুমোদন দিয়েছেন। সম্প্রতি এবিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং ১২ জুন একটি সংশোধনী প্রকাশ করা হয়েছে।

শুক্রবার জারি হওয়া সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, লোকভবনের দক্ষিণ-পশ্চিম গেটের ‘ডা. বিধান রায় দ্বার’ নামটি সংশোধন করে ‘ডা. বিধানচন্দ্র রায় দ্বার’ করা হয়েছে।
তাছাড়া লোকভবনের সেকেন্ড ক্লাস স্যুইটের নাম শ্রীঅরবিন্দ কক্ষ, মার্বেল হল (উত্তর)→ পরমহংস কক্ষ, মার্বেল হল (মধ্য) → বিবেকানন্দ কক্ষ, মার্বেল হল (দক্ষিণ) → মা সারদা কক্ষ, প্রিন্স অব ওয়েলস স্যুইট → গুরুদেব কক্ষ, থ্রোন রুম → বন্দেমাতরম সভাঘর, ইয়েলো ড্রয়িং রুম → ভাগীরথী কক্ষ, ব্লু ড্রয়িং রুম → মহানন্দা কক্ষ, ব্রাউন ডাইনিং হল → গঙ্গা সভাঘর, কাউন্সিল চেম্বার → সংবিধান কক্ষ, ডাফরিন স্যুইট → হরিচাঁদ ঠাকুর কক্ষ, অ্যান্ডারসন স্যুইট → চৈতন্য কক্ষ, ওয়েলেসলি স্যুইট → মাতঙ্গিনী কক্ষ, বলরুমের সেন্ট্রাল হল → চিত্তরঞ্জন দাশ হল, সাউথ হল → জগদীশচন্দ্র বসু হল, নর্থ হল → তেনজিং নোরগে হল হয়েছে।

আরও পড়ুন:

এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, গ্র্যান্ড স্টেয়ার্স ও নর্থ পোর্টিকো → নেতাজি সুভাষ প্রাঙ্গণ, রাজ‌্যপালের সচিবালয় → কর্মকক্ষ, রাজ‌্যপালের হাউসহোল্ড সচিবালয় → সেবাকক্ষ, লাইব্রেরি → বিদ্যাসাগর গ্রন্থাগার, রাজ‌্যপালের অফিস → শ্যামাপ্রসাদ মুখার্জি কক্ষ, রাজ‌্যপালের বাসভবন → শান্তিনিকেতন, এছাড়া উদ্যানগুলির নতুন নাম উত্তর-পূর্ব লন → শহিদ উদ্যান, উত্তর-পশ্চিম লন → একতা উদ্যান, দক্ষিণ-পূর্ব লন → সুন্দরবন উদ্যান, দক্ষিণ-পশ্চিম লন → অমৃত উদ্যান, পূর্ব লন → শান্তিবন, প্রবেশদ্বারগুলির নতুন নাম হয়েছে, নর্থ গেট → কবিগুরু দ্বার, সাউথ গেট → ঋষি বঙ্কিম দ্বার, সাউথ-ওয়েস্ট গেট → ডা. বিধানচন্দ্র রায় দ্বার, সাউথ-ইস্ট গেট → সিধো-কানহো দ্বার, নর্থ-ওয়েস্ট গেট → ক্ষুদিরাম বসু দ্বার, নর্থ-ইস্ট গেট → রাজা রামমোহন রায় দ্বার, রাস্তা ও জলাশয়ের নতুন নাম সাউথ ড্রাইভওয়ে → কর্তব্যপথ, নর্থ ড্রাইভওয়ে → শক্তিপথ, সাউথ-ইস্ট পন্ড এলাকা → পদ্ম সরোবর, সাউথ-ওয়েস্ট পন্ড এলাকা → অমৃত সরোবর।

রাজ্যপালের নির্দেশে জারি হওয়া এই নাম পরিবর্তনগুলি কার্যকর করতে বলা হয়েছে। রাজ‌্যপালের সচিব ড. সৌমিত্র মোহন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নতুন নাম অনুযায়ী ফলক ও সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *