‘আইন ভাঙাটাই অভ্যাস, সম্মান করে না’, আশুতোষ-সৌরভের বিরুদ্ধে বিস্ফোরক দিল্লির আদালত

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার জেল হেফাজতের মেয়াদ আরও বাড়িয়েছে আদালত। সেই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করেছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর কথায়, খুনে দোষী সাব্যস্তকে মুক্তি দিচ্ছে আদালত কিন্তু ককরোচ নেতাদের জামিন মঞ্জুর করছে না। অন্য়দিকে আদালত একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছে আশুতোষ এবং সৌরভের বিরুদ্ধে।

স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট সোমবার জানিয়েছে, দুই ককরোচ নেতাকে আরও দুই দিন জেল হেফাজতে থাকতে হবে। কারণ আইনের প্রতি শ্রদ্ধা নেই তাঁদের। আদালতের নির্দেশপত্রে আরও বলা হয়েছে, আমজনতাকে রীতিমতো প্রভাবিত করেছেন এই দুই ককরোচ নেতা। যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দেওয়ার পরেও সেখানে বিক্ষোভ দেখাতে ‘উসকানি’ দিয়েছেন তাঁরা। আদালত মনে করিয়ে দিয়েছে, শান্তিভঙ্গকারী কাজ করবেন না, এই শর্তে ১১ অক্টোবর ছাড়া পেয়েছিলেন দুই নেতা। তা সত্ত্বেও যন্তর মন্তর এবং কনট প্লেসের মতো জায়গায় আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

আদালতের কথায়, দুই ককরোচ নেতা আইনের প্রতি কোনও সম্মান দেখাননি। আমজনতার শান্তি এবং শৃঙ্খলা ভঙ্গকারী হিসাবেও দুই ককরোচ নেতাকে দেখছে আদালত। প্রতিবাদের জন্য নির্দিষ্ট নয় এমন জায়গায় বারবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। সেই দেখে আদালতের মত, আইন ভাঙাটাই এই নেতাদের অভ্যাস। তাই আগামী দিনে জামিন পেয়ে এই দুই নেতা ফের আইন ভাঙবেন না, সেটায় নিশ্চিত হতে পারছে না আদালত। সেকারণেই আবারও দু’জনকে ফেরত পাঠানো হয়েছে জেলে। আগামী বুধবার দুই সিজেপি নেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে ব্যারিকেড টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন সিজেপির দুই শীর্ষ নেতা আশুতোষ ও সৌরভ। সেখানে তাঁরা তেরঙ্গা ওড়ান। এরপরই তাঁদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দুই নেতাকে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার দিল্লি পুলিশ দুই সিজেপি নেতার জেল হেফাজতের মেয়াদবৃদ্ধির আবেদন জানায়। তা মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। ককরোচদের তোপ, নেতাদের কারাবন্দি রাখার উদ্দেশ্যেই মামলার কার্যক্রম দীর্ঘায়িত করা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *