‘অ্যালবার্ট পিন্টো’ থেকে ‘ওয়েলকাম’, সিনে জার্নিতে আচমকা ছেদ মুশতাক খানের, ৫৬-তেই প্রয়াত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হতে পারে মানুষটার নাম অনেকে জানেন না। কিন্তু মুখ চেনা, গুণমুগ্ধ আসমুদ্রহিমাচল। অসংখ্য হিন্দি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান তেমনই একজন জাত শিল্পী। বৃহস্পতিবার মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। অসুস্থতার কারণে মুম্বইয়ের নানাবতী হাসপাতাল চিকিৎসা চলছিল তাঁর। হিন্দি তথা ভারতীয় সিনেমার দর্শককে শোকের সাগরে ভাসিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মূলত কমেডিয়ানের চরিত্রে অভিনয় করা এই অভিনেতা।

১৯৭৫ সালে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় জন্ম মুশতাক খানের। খুব কম বয়সে থিয়েটার থেকে টেলিভিশন হয়ে হিন্দি ছবিতে কাজের সুযোগ পান তিনি। ১৯৮০ সালের বিখ্যাত সিরিও কমেডি ছবি ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিউ আতা হ্যায়’ বলিউডকে একঝাঁক শক্তিশালী অভিনেতা সাপ্লাই করেছিল। তাঁদের মধ্যে ছিলেন মুশতাকও। একের পর এক ছবিতে পার্শ্বচরিত্র এবং অসাধারণ কমিক টাইমিংয়ের জোরে দর্শক হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন তিনি। মুশতাক খানের উল্লেখযোগ্য ছবির তালিকায় থাকবে ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ (১৯৯৩), ‘রাজা’ (১৯৯৫), ‘গদর: এক প্রেম কথা’ (২০০১), ‘জোড়ি নম্বর ১’ (২০০১), ‘মুঝসে শাদী করোগী’ (২০০৪), স্বদেশ (২০০৪), ‘ওয়েলকাম’ (২০০৭), ‘ওয়ান্টেড’ (২০০৯), ‘ও মাই গড!’ (২০১২), ‘স্ত্রী’ (২০১৮), ‘গদর ২’ (২০২৩) এবং সাম্প্রতিক ‘স্ত্রী ২’ (২০২৪)।

আরও পড়ুন:

চলচ্চিত্র বিশ্লেষকদের একাংশের মতো মুশতাক খানের মতো বড় অভিনেতাকে ঠিক ভাবে ব্যবহার করতে পারেনি হিন্দি ছবির পরিচালকরা। এর ফলে বছর গুচ্ছ গুচ্ছ ছবিতে অভিনয় করলেও কখনও কেন্দ্রীয় চরিত্র জোটেনি। এর মধ্যেও ২০০১ সালের কালজয়ী ছবি ‘গদর: এক প্রেম কথা’-য় ‘গুল খান’ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। দুই দশক পর এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল ‘গদর ২’-তেও একই ভূমিকায় পর্দায় উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন এই বিশিষ্ট শিল্পী। পার্শ্বচরিত্রে অভিনয় করেও যে প্রায় তারকাদের সমান জনপ্রিয়তা আদায় করা যায়, তা নিজের অভিনয় জীবনে প্রমাণ করে গেলেন মুশতাক খান।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *