অভিষেকেই দারুণ নজির, জিওর শেয়ার কিনতে আবেদন জানালেন ১ কোটি বিনিয়োগকারী

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ভারতের বাজারে পা রেখেছ জিও আইপিও। আর প্রথম থেকেই ইতিহাস গড়ল রিলায়্যান্স গোষ্ঠী অধীনস্থ জিও। ভারত এবং বিশ্বের ইতিহাসে এই প্রথমবার ১ কোটি মানুষ আবেদন করেছেন জিওর শেয়ার কেনার জন্য। এই প্রথমবার এত মানুষ আবেদন করলেন কোনও ভারতীয় সংস্থার শেয়ার কেনার জন্য। ৩০,২১৩ কোটি টাকার আইপিও ঘিরে রীতিমতো উন্মাদনা বিনিয়োগকারীদের মধ্যে।

মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মসের ইনিশিয়াল পাবলিক অফারিং চালু হয়েই আলোড়ন সৃষ্টি করেছে। ৩০,২১৩ কোটি টাকা মূল্যের এই ইস্যুটি অন্য যে কোনও মেগা আইপিওর চেয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে জোরালো সাড়া পাচ্ছে। খোলার মাত্র ১০০ মিনিটের মধ্যেই সম্পূর্ণ সাবস্ক্রাইব হয়ে যাওয়া থেকেই বিষয়টি স্পষ্ট যে বাজার এই শেয়ার নিয়ে খুবই উৎসাহী। প্রসঙ্গত, কিউআইবি ক্যাটেগরিতে সর্বোচ্চ সাবস্ক্রিপশন পাওয়া গিয়েছে।

আরও পড়ুন:

বুধবার বাজারে প্রথম আইপিও ছাড়ে রিলায়েন্স জিও। ভারতের বড় আকারের আইপিও-গুলির মধ্যে এটিই সবচেয়ে কম সময়ে সব শেয়ারের জন্য বিড বা আবেদনের রেকর্ড গড়ল। দেশের এ যাবৎকালের বৃহত্তম এই আইপিও-তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার মধ্যেই ২৮.৩১ কোটি শেয়ারের জন্য আবেদন জমা পড়ে। এর মধ্যে ‘কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার’ বা যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি চাহিদা পাওয়া গিয়েছে।

বিনিয়োগকারীরা ২৩ অক্টোবর পর্যন্ত বিড করতে পারবেন। এই আইপিওর অধীনে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের ২৭ কোটি নতুন শেয়ার ইস্যু করছে। সোমবার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য ইস্যুটি খোলা হয়েছিল এবং এতে ব্যাপক সাড়া পাওয়ায় এটি ৩০ গুণ সাবস্ক্রাইব হয়েছে। এর আগে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ওয়ারি এনার্জির শেয়ার কিনতে। ৯৭ লক্ষ বিনিয়োগকারী আবেদন করেছিলেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *