‘উড়তা তীর’ প্রচারের মাঝে তারস্বরে বাজল আতিফের গান, পাকিস্তানে চরম বিড়ম্বনায় আয়ুষ্মান-সারা! ভাইরাল ভিডিও

স্বাস্থ্য/HEALTH
Spread the love


২৩ অক্টোবর বিগ ফ্রাইডে রিলিজে মুক্তি পেল সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘উড়তা তীর’। মুক্তির পর দর্শকমহলে বেশ ভালোই সাড়া ফেলেছে ছবিটি। যদিও প্রেক্ষাগৃহের আলো দেখার আগেই নেপালে নিষিদ্ধ হয়েছে আয়ুষ্মান-সারার উড়তা তীর। পাকিস্তানেও সিনেমার প্রচারে গিয়ে অনভিপ্রেত পরস্থিতির শিকার তারকাযুগল। ভারত-পাক হিমশীতল সম্পর্কের কথা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এহেন পরিস্থিতিতে আটারি-ওয়াঘ সীমান্তে ‘উড়তা তীর’-এর প্রচার চলাকালীন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।

প্রচারে বিঘ্ন ঘটাতেই পাকিস্তানের দিক থেকে ভেসে এল আতিফ আসলামের গান। লাউডস্পিকারে বেজে উঠল ‘তাজদার-এ-হারাম’। তারস্বরে গান বাজতে থাকায় সেখানে উপস্থিত দর্শকের সঙ্গে কথা বলতে সমস্যায় পড়েন দুই অভিনেতা। ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গত ২১ অক্টোবর পাঞ্জাবের আটারি-ওয়াঘ সীমান্তে গিয়েছিলেন আয়ুষ্মান ও সারা।

আরও পড়ুন:

Ayushmann Khurrana And Sara Ali Khan Udta Teer Banned In Nepal
আয়ুষ্মান ও সারা। ছবি; সোশাল মিডিয়া

+সীমান্তে আয়োজিত বিটিং রিট্রিট অনুষ্ঠানেও যোগ দেন দুই তারকা। পাশাপাশি সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে কথাবার্তাও বলেন তাঁরা। দর্শকের উদ্দেশে বক্তব্য রাখার সময়ই পাকিস্তানের দিক থেকে উচ্চস্বরে বাজতে শুরু করে আতিফ আসলামের জনপ্রিয় গান ‘তাজদার-এ-হারাম’। আওয়াজ এতটাই জোরে ছিল যে তাঁদের কথা বলতে সমস্য়া হচ্ছিল। সমজমধ্য়মে ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতেও গানের আওয়াজ কার্যত স্পষ্ট।

তবে এই পরিস্থিতিতেও প্রচারপর্ব থেকে বিরত থাকেননি আয়ুষ্মান ও সারা। সীমান্ত সফরের পর সোশাল মিডিয়ায় একটি বার্তাও শেয়ার করেন সারা। দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দেশের নিরাপত্তা বজায় রাখতে জওয়ানদের কর্তব্য, আত্মত্যাগ ও অবদানের কথাও উল্লেখ করেন অভিনেত্রী।

আটারি-ওয়াঘ সীমান্তে যাওয়ার আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। স্পাই-কমেডি ঘরানার ছবি ‘উড়তা তীর’। বিলাল আহমেদ নামে এক পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে যায়।

এরপর ভুলবশত নিজেকে ভারতীয় গুপ্তচর বলে মনে করতে শুরু করে বিলাল। এই অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোস, রাম কাপুর, মুকুল দেব, সুপ্রিয়া পিলগাঁওকর-সহ আরও অনেকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *