Zohran Mamdani | মামদানির মধ্যাহ্নভোজের সঙ্গী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ! নির্বাচিত হওয়ার পর কেমন কাটল তাঁর প্রথম দিন

Zohran Mamdani | মামদানির মধ্যাহ্নভোজের সঙ্গী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ! নির্বাচিত হওয়ার পর কেমন কাটল তাঁর প্রথম দিন

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি (Zohran Mamdani)। ভোটে জেতার পর তাঁর প্রথমদিন বিভিন্ন সাক্ষাৎকার, বৈঠক সহ যথেষ্ট ব্যস্ততার সঙ্গেই কেটেছে। এর মধ্যেও তিনি মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের (Alexandria Ocasio-Cortez) সঙ্গে লাঞ্চ (lunch) করতে একটি নেপালি রেস্তরায় যান।

সেখানে আলুর দম, মোমো সহ বিভিন্ন সাধারণ পদ দিয়ে তাঁরা লাঞ্চ করেন। লাঞ্চের মাঝে ডেমোক্র্যাটদের অন্দরে প্রজন্ম পরিবর্তনের মত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন ওই দুই নেতা।

এক্স হ্যান্ডেলের একটি পোস্টে মামদানি লেখেন, ‘আপনাদের দ্বারা নির্বাচিত মেয়র হিসেবে আমার প্রথম ব্যস্ত দিন। ভোরে সাক্ষাৎকার, পরিবর্তনের ঘোষণা এবং সভা। আগামীকাল এই বিষয়ে আরও কিছু বলার আছে। তবে জ্যাকসন হাইটসের লালিগুরাস বিস্ট্রোতে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সঙ্গে মধ্যাহ্নভোজটি স্মরণীয় ছিল।’

মামদানির, নির্বাচনের প্রচারের একটা বড় অংশজুড়ে ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের কথা, নিউ ইয়র্ককে আরও বেশি করে সাধারণ মানুষের আয়ত্বের মধ্যে নিয়ে আসার বার্তা। তাঁর প্রথম দিনের খাবারের প্লেটও সেই বার্তাই বহন করেছে বলে ধারণা রাজনৈতিক মহলের।

বিশেষজ্ঞদের ধারণা, সাধারণ মানুষের প্রতিদিনের খাবার মেয়রের প্লেটে থাকা মানে মেয়রের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগকে আরও দৃঢ় করবে।

কর্টেজের পোস্টেও একই বার্তা। মামদানির পোস্টের উত্তরে তিনি লেখেন, ‘আমাদের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে শহরের সেরা মোমো খাওয়া সম্মানের। শিশুদের যত্ন থেকে শুরু করে বাড়ি ভাড়া পর্যন্ত, নিউ ইয়র্ককে শ্রমজীবী পরিবারের জন্য সাশ্রয়ী এবং নিরাপদ করাই আমাদের লক্ষ্য।’

মামদানির প্রথম দিনই তাঁর জয়ের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন এই নেতা। রাজনৈতিক মহলের মতে, তিনি শুধুমাত্র সর্বকনিষ্ঠ মেয়রই নন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা একটি শহরের পরিবর্তনের প্রতীক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *