Yuva Bharati Sports activities Advanced | যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা নিয়ে সরব অভিষেক! বিজেপিকে মনে করালেন মহাকুম্ভের ঘটনা

Yuva Bharati Sports activities Advanced | যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা নিয়ে সরব অভিষেক! বিজেপিকে মনে করালেন মহাকুম্ভের ঘটনা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেসির কলকাতা সফরের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের (Yuva Bharati Sports activities Advanced) বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি ব্যক্তিগত কাজে কিছুদিন দেশের বাইরে ছিলেন। মঙ্গলবার দেশে ফেরেন তিনি। দিল্লিতে নেমে যুবভারতীকাণ্ড নিয়ে তিনি বলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) ক্ষমা চেয়ে নিয়েছেন। ইতিমধ্যে পুলিশকর্তা থেকে শুরু করে মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পরেও কেন এত প্রশ্ন তোলা হচ্ছে?”

এ প্রসঙ্গে অভিষেক কুম্ভ মেলার ঘটনাকে সামনে নিয়ে আসেন। তিনি বলেন, “চলতি বছর কুম্ভ মেলায় যখন বহু মানুষের মৃত্যু হয়, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কী কোনও প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছিল? ১৫ ফেব্রুয়ারি দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যু হলেও সেই বিষয় নিয়ে কোনও প্রশ্ন উঠছে না। এমনকী তা নিয়ে কোনও তদন্ত হয়নি। কোনও বিজেপি নেতা ক্ষমা চাননি।”

শনিবার যুবভারতীতে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। তাঁকে ভালো ভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় বিশৃঙ্খলা। গ্যালারি থেকে জলের বোতল ছোড়া হয়, ভাঙচুর করা হয়।

এরপর মঙ্গলবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে, যুবভারতীকাণ্ডে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির তরফে সোমবার রাতে নবান্নে প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছিল।

তারপরের দিনই ডিজিপি রাজীব কুমারকে শোকজ করেন মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে। কমিটির সুপারিশ মেনে এই ঘটনার তদন্তের জন্য সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *