Yousmarg | জম্মু-কাশ্মীরে বড় সাফল্য! বুদগামে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার ইয়াসির

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কাশ্মীরের (Kashmir) বুদগাম জেলার ইউসমার্গ (Yousmarg) এলাকার উঁচু পার্বত্য এলাকায় যৌথ নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক এনকাউন্টার বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে পাকিস্তানি লস্কর-ই-তৈবা (LeT) কমান্ডার ইয়াসির। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল ফোর্সেস এবং ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস যৌথভাবে এই অভিযান চালায়।

নিহত ইয়াসির একসময় কুখ্যাত লস্কর গোষ্ঠী ‘সুলাইমান মুসা গ্রুপ’-এর সঙ্গে যুক্ত ছিল। তবে প্রায় এক বছর আগে সে ওই মূল দল থেকে আলাদা হয়ে নিজস্ব কায়দায় তৎপরতা চালাচ্ছিল। ইউসমার্গ এলাকায় তার সন্দেহজনক গতিবিধি দীর্ঘদিন ধরেই ট্র্যাক করছিলেন গোয়েন্দারা। মূল দল থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই চত্বরে লস্করের অন্যতম প্রধান অপারেটিভ হিসেবে নিজেকে গড়ে তুলেছিল সে। সাম্প্রতিক সময়ে কাশ্মীরে চলা কড়া সন্ত্রাসবাদবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে। এখন নিরাপত্তা সংস্থাগুলি ইয়াসিরের নেটওয়ার্ক, তার সহযোগীরা এবং সাম্প্রতিক কোনো নাশকতায় তার ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে।

উক্ত এনকাউন্টারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সুলাইমান মুসার নাম। এই সুলাইমান মুসা, যে ‘হাশিম মুসা’ বা ‘সুলেমান শাহ’ নামেও পরিচিত ছিল, ২০২৫ সালের পহেলগাম সন্ত্রাসী হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী। ওই ভয়াবহ হামলার কয়েক মাস পর ভারতীয় নিরাপত্তা বাহিনী শ্রীনগরের দাচিগাম বন এলাকায় এক অভিযানে তাকে নিকেশ করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *