উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) ২০২৬-এর মেগা নিলামে দীপ্তি শর্মা হলেন সবচেয়ে দামি খেলোয়াড়। এদিন মোট ২৭৭ জন ক্রিকেটারের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মাকে RTM কার্ড ব্যবহার করে ৩.২ কোটি টাকায় নিজেদের দলে ফেরাল ইউপি ওয়ারিয়র্জ। এটি নিলামের সর্বোচ্চ দর। বিদেশিদের মধ্যে শীর্ষে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া কের-কে ৩ কোটি টাকায় কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। স্মৃতি মন্ধানাকে ৩ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অন্যান্য উল্লেখযোগ্য চুক্তিগুলি হল, হরমনপ্রীত কৌর (মুম্বই ইন্ডিয়ান্স, ২ কোটি ৫০ লক্ষ), রেণুকা সিংহ (গুজরাত জায়ান্টস, ৬০ লক্ষ), স্নেহ রানা (দিল্লি ক্যাপিটালস, ৫০ লক্ষ), শেফালি বর্মা (দিল্লি ক্যাপিটালস,২ কোটি ২০ লক্ষ), জেমাইমা রড্রিগেজ (দিল্লি ক্যাপিটালস, ২ কোটি ২০ লক্ষ), শ্রী চরণি (দিল্লি ক্যাপিটালস, ১ কোটি ৩০ লক্ষ), হরলীন দেওল (ইউপি ওয়ারিয়র্জ, ৫০ লক্ষ),আমনজ্যোৎ কৌর (মুম্বই ইন্ডিয়ান্স, ১ কোটি), রিচা ঘোষ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২ কোটি ৭৫ লক্ষ), রাধা যাদব (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৬৫ লক্ষ), ক্রান্তি গৌড় (ইউপি ওয়ারিয়র্জ, ৫০ লক্ষ)।
