Winter fashion | স্কার্ফ-শাল সোয়েটার সেকেলে? এসব ব্যবহারেই ভিড়ের মাঝে হয়ে উঠুন আলাদা

Winter fashion | স্কার্ফ-শাল সোয়েটার সেকেলে? এসব ব্যবহারেই ভিড়ের মাঝে হয়ে উঠুন আলাদা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীত প্রায় পরেই গেছে। কমছে তাপমাত্রা। এবার পালা আলমারি থেকে শীতপোশাক নামানোর। শীতে জবুথবু হওয়ার ভয়ে ফ্যাশন জলাঞ্জলি দিলে তো চলবে না। বরং কীভাবে শীতপোশাকে(Winter fashion) হয়ে উঠবেন ভিড়ের মাঝে আলাদা, তা ভাবার সময় এসেছে।

জেনে নিন

হাঁটু পর্যন্ত ঝুলের কোটও শীতে মন্দ লাগবে না। তবে একটু বেশি ঠান্ডা পরলে এই ধরনের শীতপোশাকে(winter costume)  অস্বস্তি লাগতে পারে। তার সঙ্গে মানানসই জুতো না পরলে কিন্তু সাজ মাটি। বুটস, হিলস, ফ্ল্যাটস অথবা স্টিলেটোতে সাজিয়ে তুলতে পারেন নিজেকে।

শীতকাল মানেই অনুষ্ঠান। সেখানে পরার জন্য ফ্লোরাল ক্রেপ জ্যাকেট বেছে নিতে পারেন। শাড়ির সঙ্গেও এই ধরনের শীতপোশাক মানাবে ভালোই।

কোনও অনুষ্ঠান হোক কিংবা অফিস, সর্বত্র এই শীতে পরতে পারেন নিট পুলওভার। ভিড়ের মাঝে আপনি ব্যতিক্রমী হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সোয়েটার কিংবা জ্যাকেটের সঙ্গে পরার জন্য উলেন স্কার্ফ কিনতে পারেন। জিনস হোক কিংবা ফর্মাল প্যান্ট – এই ধরনের উলেন স্কার্ফ মানাবে বেশ। চাইলে শাড়ির সঙ্গেও পরতে পারেন।

উলের কুর্তি এবং প্যান্ট শীতে পরতে পারেন। তাতে আরাম পাবেন। আবার এই পোশাকে এদিক সেদিক ঘোরাফেরা করতেও সমস্যা হবে না মোটেই।

তাই আর দেরি না করে আজই শুরু করুন কেনাকাটি। আর হয়ে উঠুন ভিড়ের মাঝে একেবারে আলাদা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *